• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হেদে হে বিনোদ রায় ভাল হৈল ঘুচাইল পিরীতের দায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » হেদে হে বিনোদ রায় ভাল হৈল ঘুচাইল পিরীতের দায়

হেদে হে বিনোদ রায়।
ভাল হৈল ঘুচাইল পিরীতের দায়।।
ভাবিতে গণিতে তনু হৈল অতি ক্ষীণ।
জগ ভরি কলঙ্ক রহিল চির দিন।।
তোমার সনে প্রেম করি কি কাজ করিনু।
মৈলাম লাগে মিছা কাজে দগদগি হৈনু।।
না জানি অন্তরে মোর হৈল কিবা ব্যথা।
একে মরি নানা দুঃখে আর নানা কথা।।
শয়নে স্বপনে বন্ধু সদা করি ভয়।
কাহার অধীন যেন তোমার প্রেম নয়।।
ঘায়ে না মরিয়ে বন্ধু মরি মিছা দায়।
চণ্ডীদাস কহে কার কথায় কিবা যায়।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। সুহই ।।

জগ ভরি কলঙ্ক রহিল চির দিন – বিভিন্নপাঠ–\”জগভরি কলঙ্ক রহিল এই চিন।\” প, ক, ত। জগ – জগৎ।
একে মরি নানা দুঃখে আর নানা কথা – বিভিন্নপাঠ–\”একে মরি মনোদুখে আর নানা কথা।\” প, ক, ত।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:তোমারে বুঝাই বঁধু তোমারে বুঝাই
Next Post:সকলি আমার দোষ হে বন্ধু সকলি আমার দোষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑