• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যখন পিরীতি কৈলা আনি চাঁদ হাতে দিলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » যখন পিরীতি কৈলা আনি চাঁদ হাতে দিলা

যখন পিরীতি কৈলা,                      আনি চাঁদ হাতে দিলা,
আপনি করিতা মোর বেশ।
আঁখির আড় নাহি কর,                      হিয়ার উপরে ধর,
এবে তোমা দেখিতে সন্দেশ।।
একে হাম পরাধিনী,                      তাহে কুল কামিনী,
ঘর হৈতে আঙ্গিনা বিদেশ।
এত পরমানে প্রাণ,                      না যায় তবুত আন,
আর কত কহিব বিশেষ।।
ননদী বিষের কাঁটা,                      বিষ মাখা দেয় খোঁটা,
তাহে তুমি এত নিদারুণ।
কবি চণ্ডীদাস কয়,                      কিবা তুমি কর ভয়,
বন্ধু তোর নহে অকরুন।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। সিন্ধুড়া ।।

এবে তোমা দেখিতে সন্দেশ – এখন তোমার সস্বাদ পাওয়া যায় না।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ভাদরে দেখিনু নটচাঁদে সেই হৈতে উঠে মোর কানু পরিবাদে
Next Post:যখন নাগর পিরীতি করিলা সুখের না ছিল ওর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑