• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভাদরে দেখিনু নটচাঁদে সেই হৈতে উঠে মোর কানু পরিবাদে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » ভাদরে দেখিনু নটচাঁদে সেই হৈতে উঠে মোর কানু পরিবাদে

ভাদরে দেখিনু নটচাঁদে।
সেই হৈতে উঠে মোর কানু পরিবাদে।।
এতেক যুবতীগণ আছয়ে গোকূলে।
কলঙ্ক কেবল লেখা মোর সে কপালে।
স্বামী ছায়াতে মারে বাড়ী।
তার আগে কুকথা কয় দারুন শ্বাশুডী।।
ননদিনী দেখয়ে চোকের বালী।
শ্যাম নাগর! তোমায় পাড়ে গালি।।
এ দুঃখে পাঁজর হৈল কাল।
ভাবিয়া দেখিনু এবে মরণ সে ভাল।।
দ্বিজ চণ্ডীদাসে পুনঃ কয়।
পরের বচনে কি আপন পর হয়?

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। ধানশী ।।

ভাদরে – ভাদ্রে। নটচাঁদে – নষ্টচন্দ্রে।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:প্রথম পহর নিশি সুস্বপন রাশি
Next Post:যখন পিরীতি কৈলা আনি চাঁদ হাতে দিলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑