• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কি আর বলিব মায় কিছু দয়া নাই তাহার হৃদয়ে একথা বলিব কায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কি আর বলিব মায় কিছু দয়া নাই তাহার হৃদয়ে একথা বলিব কায়

কি আর বলিব মায়।
কিছু দয়া নাই,                     তাহার হৃদয়ে,
একথা বলিব কায়।।
মায়ের পরাণ,                    এমন কঠিন,
এহেন নবীন তনু।
অতি খরতর,                    বিষম উত্তাপ,
প্রখর গগন ভানু।।
বিপিনে বেকত,                    ফণি কত শত,
কুশের অঙ্কুর তায়।
ও রাঙা চরণে,                    ছেদিয়া ভেদিবে,
মোর মনে ইহা ভায়।
ননীর অধিক,                    শরীর কোমল,
বিষম রবির তাপে।
কি জানি অঙ্গ                    গলিয়া পড়য়ে,
ভয়ে সদা তনু কাঁপে।।
কেমন যশোদা,                    নন্দঘোষ পিতা,
এ হেন সম্পদ ছাড়ি।
কেমন হৃদয়,                    ধরিয়া রয়েছে,
এই মনে আমি ডরি।।
ছারেখারে যাঙ,                    এ সব সম্পদ,
আনলে পুড়িয়া যাক।
হেন নবীনে,                    বনে পাঠাইয়া,
পায় কত সুখ পাক।।
চণ্ডীদাস বলে,                    শুন বিনোদিনি,
সকল সপথ মানি।
যাহার কারণে,                    বনেতে গমন,
আমি সে কারণ জানি।।
——————-

গোষ্ঠ বিহার ।। ধানশী ।। (গবাক্ষ হইতে শ্রীরাধিকার আক্ষেপোক্তি।)

যাঙ – যাক।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ব্রজকুল বাল রাজ পথে আইল লইয়া ধেনুর পাল
Next Post:ঘন শ্যাম শরীর কেলিরস যমুনাক তীর বিহার বনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑