• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ব্রজকুল বাল রাজ পথে আইল লইয়া ধেনুর পাল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » ব্রজকুল বাল রাজ পথে আইল লইয়া ধেনুর পাল

ব্রজকুল বাল,                রাজ পথে আইল,
লইয়া ধেনুর পাল।
সঙ্গে সখাগণ                ভায় বলরাম,
শ্রীদাম সুদাম ভাল।।
সুবল সঙ্গেতে,               তার কান্দে হাত,
আরপি নাগর রায়।
হাসিতে হাসিতে               সঙ্কেত বাঁশীতে,
এ দুই আখর গায়।।
এ কথা আনেতে               না পারে বুঝিতে
সুবল কিছু সে জানে।
হৈ হৈ বলি               রাজপথে চলি,
কমন গরিছে বণে।।
গবাক্ষে বদন               দিয়া প্রেমময়ী,
রূপ নিরীক্ষণ করে।
দোঁহার নয়নে,               নয়ন মিলল
হৃদয়ে হৃদয় ধরে।।
দেখিতে শ্রীমুখ               মণ্ডল সুন্দর,
ব্যথিত হইলো রাধা।
এ হেন সম্পদ,               বনে পাঠাইতে,
তিলেকৈ না করে বাধা।।
কেমন যশোদা               মায়ের পরাণ,
পুথলি ছাড়িয়া দিয়া।
কেমনে রয়েছে,               গ্রহমাঝে বসি,
চণ্ডীদাসে কহে ইহা।।
——————-

গোষ্ঠ বিহার ।। কামোদ ।।

শ্রীদাম, সুদাম, সুবল – শ্রীকৃষ্ণের প্রিয় সখা। রায় – শ্রীকৃষ্ণ। দুই আখর – “রাধা” । আনেতে – অন্যলোকে। প্রেমময়ী – শ্রীরাধিকা। তিলেকৈ – তিলেকের নিমিত্ত।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ভক্তির দ্বারা বান্ধা আছে সাঁই
Next Post:কি আর বলিব মায় কিছু দয়া নাই তাহার হৃদয়ে একথা বলিব কায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑