• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পথে জড়াজড়ি দেখিনু নাগরী সখীর সহিত যার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » পথে জড়াজড়ি দেখিনু নাগরী সখীর সহিত যার

পথে জড়াজড়ি,                     দেখিনু নাগরী,
সখীর সহিত যার।
সকল অঙ্গ,                    মদন তরঙ্গ,
হসিত বদনে চায়।।
সই! কেমন মোহিনী সেহ।
যদি সহায় পাই,                    এমনি হয়,
তা সহ করি যে লেহ।।
ললিত আকার,                    মুকুতা হার,
শোভিত দেখিনু ভাল।
যেন তারাগণ,                    উদিত গগন,
চাঁদেরে বেড়িয়া জাল।।
কুচ যে মণ্ডলি,                    কনক কটোরি,
বনালে কেমন ধাতা।
হাসির রাশি,                    মনে খুসি,
দান করে যদি দাতা।।
চণ্ডীদাস কহে,                    যদি দান নহে,
কি জানি মাগিবা তায়।
যে ধন মাগয়ে,                    তাহা না পাইয়ে,
অপযশঃ রহি যায়।।

——————-

শ্রীকৃষ্ণের পূর্বরাগ ।। তুড়ি ।।

লেহ – প্রীতি। “ললিত আকার, মুকুতা হার”—বিভিন্ন পাঠ—“নীল মুকুতা, হার বেকতা।”—পদকল্পতরু।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:একে যে সুন্দরী কনক পুতলী খঞ্জন লোচন তার
Next Post:বেলি অসকালে দেখিনু ভালে পথেতে যাইতে সে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑