• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একে যে সুন্দরী কনক পুতলী খঞ্জন লোচন তার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » একে যে সুন্দরী কনক পুতলী খঞ্জন লোচন তার

একে যে সুন্দরী                      কনক পুতলী,
খঞ্জন লোচন তার।
বদন কমলে,                     ভ্রমরা বুলয়ে,
তিমিত কেশের ধার।।
সই! নবীন বালিকা সেহ!
দেব উপজিল,                     দেখিতে না পাইল,
সুমতি না দিল সেহ।।
নজরে নজরে,                     পরাণে পরাণে,
ধৈরজ উঠাইল যে।
সঙ্গে কেহ নাই,                     শুনহ ভাই,
কাহারে সুধাবে কে।।
দন্তটি যে,                     দাড়িম্ব বীজে,
ওষ্ঠ বিম্বক শোভা।
দেখিয়া জুলুফে,                     মদন কুলুফে,
মন যে হইল লোভা।।
গলায় মাল,                     শোভিছে ভাল,
তাম্বুল বদনে তার।
চর্ব্বিত চর্ব্বণে,                     পড়িছে বদনে,
শোভিত পিন্ধন ধার।।
চণ্ডীদাস বলে,                     গিয়াছিল জলে,
আইল পরাণ ঘরে।
রাজার ঝিয়ারি,                      সুন্দরী নারী,
তুমি কি করিবে তারে।।

——————-

শ্রীকৃষ্ণের পূর্বরাগ ।। শ্রীগান্ধার ।।

সেহ – সে। চর্ব্বিত – পানের পিক।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:বদন সুন্দর যেন শশধর উদিত গগনে হয়
Next Post:পথে জড়াজড়ি দেখিনু নাগরী সখীর সহিত যার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑