• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কিশোর বয়স কত বৈদগধি ঠাম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কিশোর বয়স কত বৈদগধি ঠাম

কিশোর বয়স কত বৈদগধি ঠাম |
মুরতি-মরকত অভিনব কাম ||
প্রতি অঙ্গ কোন্ বিধি নিরমিল কিসে |
দেখিতে দেখিতে কত অমিয়া বরিষে ||
মলু মলুঁ কিবা রূপ দেখিলুঁ স্বপনে |
খাইতে শুইতে মোর লাগিয়াছে মনে ||
অরুণ অধর মৃদু মন্দ মন্দ হাসে |
চঞ্চল নয়ন-কোণে জাতিকুল নাশে ||
দেখিয়া বিদরে বুক যত ভুরু-ভঙ্গী |
আই আই কোথা ছিল সে নাগর রঙ্গী ||
মন্থর চলনখানি আধ আধ যায় |
পরাণ কেমন করে কি কহিব কায় ||
পাষাণ মিলাঞা যায় গায়ের বাতাসে |
বলরামদাসে কয় অবশ পরশে ||

Category: পদাবলী-কীর্তনTag: বলরাম দাস
Previous Post:কে মোরে মিলায়ে দেবে সে চান্দ-বয়ান
Next Post:তুমি মোর নিধি রাই তুমি মোর নিধি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑