• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে মোরে মিলায়ে দেবে সে চান্দ-বয়ান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কে মোরে মিলায়ে দেবে সে চান্দ-বয়ান

কে মোরে মিলায়ে দেবে সে চান্দ-বয়ান |
আঁখি তিরপিত হব জুড়ায়ে পরাণ ||
( কাল ) রাতি না পোহায় কত জাগিব বসিয়া |
গুণ গুনি প্রাণ কান্দে না যায় খসিয়া ||
উঠি-বসি করি কত পোহাইব রাতি |
না যায় কঠিন প্রাণ রে নারীজাতি ||
ধন জন যৌবন দোসর বন্ধুজন |
পিয়া বিন শূণ্য হৈল এ তিন ভূবন ||
কেহো ত না বোলে রে আইল তোর পিয়া |
কত না রাখিব চিত নিবারণ দিয়া ||
কত দূরে পিয়া মোর করে পরবাস |
এত দিন নাইল বলে বলরামদাস ||

Category: পদাবলী-কীর্তনTag: বলরাম দাস
Previous Post:চাঁদমুখে দিয়া বেণু নাম লৈয়া সব ধেনু
Next Post:কিশোর বয়স কত বৈদগধি ঠাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑