• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম

শ্রীদাম সুদাম দাম                      শুন ওরে বলরাম
মিনতি করিয়ে তো-সভারে |
বন কত অতিদূর                      নব তৃণ কুশাঙ্কুর
গোপাল লৈয়া না যাহ দূরে ||
সখাগণ আগে পাছে                      গোপাল করিয়া মাঝে
ধীরে ধীরে করিহ গমন |
ব তৃণাঙ্কুর আগে                      রাঙ্গা পায়ে জনি লাগে
প্রবোধ না মানে মোর মন ||
নিকটে গোধন রাখ্য                      মা বলা শিঙ্গায় ডাক্য
ঘরে থাকি শুনি যেন রব |
বিহি কৈল গোপজাতি                      গোধন-পালন বৃত্তি
তেঞি বনে পাঠাই যাদব ||
বলরামদাসের বাণী                      শুন ওগো নন্দ-রাণী
মনে কিছু না ভাবিহ ভয় |
চরণের বাধা লইয়া                      দিব মোরা যোগাইয়া
তোমার আগে কহিল নিশ্চয় ||

Category: পদাবলী-কীর্তনTag: বলরাম দাস
Previous Post:দাঁড়ায়্যা নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে
Next Post:চাঁদমুখে দিয়া বেণু নাম লৈয়া সব ধেনু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑