• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দাঁড়ায়্যা নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » দাঁড়ায়্যা নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে

দাঁড়ায়্যা নন্দের আগে                      গোপাল কান্দে অনুরাগে
বুক বহিয়া পড়ে ধারা |
না থাকিব তোর ঘরে                      অপযশ দেয় মোরে
মা হইয়া বলে ননীচোরা ||
ধরিয়া যুগল করে                      বান্ধয়ে ছাঁদন-ডোরে
বাঁধে রাণী নবনী লাগিয়া |
আহিরী রমণী হাসে                      দাঁড়াইয়া চারি পাশে
হয় নয় চাহ শুধাইয়া ||
আনের ছাওয়াল যত                      তারা ননী খায় কত
মা হইয়া কেবা বান্ধে কারে |
যে বোল সে বোল মোরে                      না থাকিব তোর ঘরে
এত দুখ সহিতে না পারে ||
বলাই খায়্যাছে ননী                      মিছা চোর বলে রাণী
ভাল মন্দ না করে বিচার |
পরের ছাওয়াল পায়্যা                      মারেন আসিয়া ধায়্যা
শিশু বলি দয়া নাহি তার |
অঙ্দ বলয় তাড়                      আর যত অলঙ্কার
আর মণি-মুকুতার হার |
সকল খসায়্যা লহ                      আমারে বিদায় দেহ
এ দুখে যমুনা হব পার ||
বলরামদাসে কয়                      এই কর্ম ভাল নয়
ধাইয়া গোপাল কোলে কর |
যশোদা আসিয়া কাছে                      গোপালের মুখ মোছে
অপরাধ ক্ষমা কর মোর ||

Category: পদাবলী-কীর্তনTag: বলরাম দাস
Previous Post:এ সখি হামারি দুখের নাহি ওর (এ ভরা বাদর মাহ ভাদর)
Next Post:শ্রীদাম সুদাম দাম শুন ওরে বলরাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑