• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হরি হরি আর কবে এমন দশা হব

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » হরি হরি আর কবে এমন দশা হব

হরি হরি আর কবে এমন দশা হব |
ছাড়িয়া পুরুষ-দেহ                      কবে বা প্রকৃতি হব
দোঁহারে নূপুর পরাইব ||
টানিয়া বান্ধিব চূড়া                      তাহে দিব গুঞ্জা-বেড়া
নানা ফুলে গাথি দিব হার |
পীতাম্বর বাস অঙ্গে                       পরাইব সখা সঙ্গে
বদনে তাম্বুল দিব আর ||
দুই রূপ মনোহারী                      দেখিব নয়ন ভরি
নীলাম্বরে দিব সাজাইয়া |
রতনের জরি আনি                      বান্ধিব বিচিত্র বেণী
দিব তাহে মালতী গাঁথিয়া ||
হেন রূপ-মাধুরী                      দেখিব নয়ন ভরি
এই করি মনে অভিলাষ |
জয় রূপ-সনাতন                      দেহ মোরে এই ধন
নিবেদয়ে নরোত্তম দাস ||

Category: পদাবলী-কীর্তনTag: নরোত্তম দাস
Previous Post:হরি হরি হেন দিন হইবে আমার
Next Post:দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑