• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হরি হরি হেন দিন হইবে আমার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » হরি হরি হেন দিন হইবে আমার

হরি হরি, হেন দিন হইবে আমার |
দুহুঁ-অঙ্গ পরশিব                     দুহু-অঙ্গ নিরখিব
সেবন করিব দোঁহাকার ||
ললিতা বিশাখা সঙ্গে                     সেবন করিব রঙ্গে
মালা গাঁথি দিব নানা ফুলে |
কনক সম্পুট করি                     কর্পুর তাম্বুল পুরি
যোগাইব অধর-যুগলে |
রাধাকৃষ্ণ বৃন্দাবন                     সেই মোর প্রাণধন
সেই মোর জীবন-উপায় |
জয় পতিত-পাবন                     দেহ মোরে এই ধন
তোমা বিনে অন্য নাহি ভায় ||
শ্রীগুরু করুণা-সিন্ধু                     অধম জনার বন্ধু
লোক-নাথ লোকের জীবন |
হাহা প্রভু কর দয়া                     দেহ মোরে পদ-ছায়া
নরোত্তম লইল শরণ ||

Category: পদাবলী-কীর্তনTag: নরোত্তম দাস
Previous Post:গোরা-গুণে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব
Next Post:হরি হরি আর কবে এমন দশা হব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑