• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখি কুঞ্জ সাজাও গো – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সখি কুঞ্জ সাজাও গো – লিরিক্স – শাহ আব্দুল করিম

সখি কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
মনে চায় প্রাণে চায় দিলে চায় যারে–
সখি কুঞ্জ সাজাও গো ॥

বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে
যৌবনের বসন্তে মন থাকতে চায় না ঘরে ॥

নয়ন যদি ভোলে সই গো মন ভোলে না তারে
প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে দিনে বাড়ে ॥

আতর গোলাপ চুয়াচন্দন আনো যত্ন করে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে ॥

আসে যদি প্রাণবন্ধু দুঃখ যাবে দূরে
আমারে যে ছেড়ে যায় না প্রবোধ দিও তারে ॥

আসিবে আসিবে বলে ভরসা অন্তরে
করিম কয় পাই যদি আর ছাড়িব না তারে ॥

—————
শাহ আব্দুল করিম

Category: বাউল গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আসি বলে গেল বন্ধু আইল না – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:বন্ধু তোর লাইগারে আমার তনু জর জর – লিরিক্স – সৈয়দ শাহনূর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑