• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আসি বলে গেল বন্ধু আইল না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আসি বলে গেল বন্ধু আইল না – লিরিক্স – শাহ আব্দুল করিম

আসি বলে গেল বন্ধু আইল না
যাইবার কালে সোনা বন্ধে
নয়ন তুলে চাইল না ॥

আসবে বলে আসায় রইলাম
আশাতে নিরাশা হইলাম
বাটাতে পান সাজাই থইলাম
বন্ধু এসে খাইল না ॥

সুজন বন্ধুরে চাইলাম
মনে বড় ব্যথা পাইলাম
আমি শুধু তার গান গাইলাম
সে আমার গান গাইল না ॥

ভুলবো তারে কেমন করে
এই আশাতে যাব মরে
আসে যদি মরণ-পরে
করিমে তো পাইল না ॥

—————
শাহ আব্দুল করিম

Category: বাউল গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পরে আমার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:সখি কুঞ্জ সাজাও গো – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑