• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন মজালে ওরে বাউলা গান – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মন মজালে ওরে বাউলা গান – লিরিক্স – শাহ আব্দুল করিম

মন মজালে ওরে বাউলা গান
যা দিয়েছ তুমি আমায় কী দিব তার প্রতিদান ॥

অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে একতারা
মন মানে না তোমায় ছাড়া তোমাতে সঁপেছি প্রাণ ॥

কী করে পাব তোমারে তাই ভাবি দিনরজনী
মনের কথা প্রকাশ করি কথায় দিয়া রাগিণী
এস্কে দিলদরিয়ার পানি ভাটি ছেড়ে হয় উজান ॥

তত্ত্বগান গেয়ে গেলেন যারা মরমি কবি
আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি
বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তিবিধান ॥

————-
শাহ আব্দুল করিম

Category: বাউল গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:মনের দুঃখ কার কাছে জানাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Comments

  1. আবদুল্লাহ আল মমিন বিপ্লব

    January 20, 2014 at 12:07 pm

    jm

    Reply
  2. Fojlu

    June 10, 2021 at 5:27 pm

    Ja dicho Tumi amay

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑