• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনের দুঃখ কার কাছে জানাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ব্যান্ড ও পপ » মনের দুঃখ কার কাছে জানাই – লিরিক্স – শাহ আব্দুল করিম

মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই
দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখরে ডরাই ॥

গরিবকুলে জন্ম আমার আজও তা মনে পড়ে
ছোটবেলা বাস করিতাম ছোট্ট এক কুঁড়েঘরে
দিন কাটিত অর্ধাহারে রোগে কোনো ঔষধ নাই ॥

একসঙ্গে জন্ম যাদের তেরশো বাইশ বাংলায়
আনন্দে খেলে তারা ইস্কুলে পড়িতে যায়
আমার মনের দুর্বলতায় একা থাকা ভালো পাই ॥

পিতামাতার ছেলে সন্তান একমাত্র আমি ছিলাম
জীবন বাঁচাবার তাগিদে প্রথম চাকুরিতে গেলাম
মাঠে থাকি গরু রাখি ঈদের দিনেও ছুটি নাই ॥

সবসময় গান গাইতাম মনের এই স্বভাব ছিল
আমাকে নয় গানকে তখন অনেকে বাসত ভালো
রাগ-রাগিণী ভালো ছিল রচনা করিয়া গাই ॥

চাকুরি তখন ছেড়ে দিলাম হাতে নিলাম একতারা
দিবারাত্র গান গাই লোকে বলে বেসরা
উদাস মনের চিন্তাধারা মন যাহা চায় তাই গাই ॥

গ্রামের মুরুব্বি আর মোল্লা সাহেবের মতে
ধর্মীয় আক্রমণ এল ঈদের দিনে জামাতে
দোষী হই মোল্লাজির মতে পরকালেও মুক্তি নাই ॥

নিষেধ বাধা না মানিয়া কুলের বাহির হইলাম
একতারা সঙ্গে নিয়া ঘরবাড়ি ছেড়ে দিলাম
ঘর ছাড়া বাউল সাজিলাম সকলেরই করিম ভাই ॥

[কালনীর ঢেউ]

—————-
শাহ আব্দুল করিম

Category: ব্যান্ড ও পপTag: শাহ আব্দুল করিম
Previous Post:মন মজালে ওরে বাউলা গান – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:অভিনয় – জেমস প্যাটিনসন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑