• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাও গান ভরে নাও প্রাণ ভরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » নাও গান ভরে নাও প্রাণ ভরে

নাও গান ভরে, নাও প্রাণ ভরে
চলো যাই যেখানে প্রান্তর
সোনার ধানের শীষে ডাকে যেখানে
সোনা ভরা অন্তর।।

সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
সেই ঝিন ঝিন ঝিন সুরে ঝিঁঝি ডাকা দুপুরে,
শান্তির আহবান যে আসে
স্বপ্নের তুলি দেয় সোনা রঙ আকাশে।।

ডাক দেয় শোন শোন, তূর্য বেজেছে যে,
রাত্রির অবসানে সূর্য জেগেছে যে
রঙে রঙে ধরণী, হল নানা বরণী
ঝর ঝর ঝরণার সুরে।।

আর নয় দেরী আর নয়, বন্ধ ঘরে আর নয়,
সুপ্তি ভেঙ্গেছে যে, মুক্তি ডেকেছে যে
কুলু কুলু তটিনী, তরী যেন নটিনী
নেচে নেচে চলে যায় দূরে।।

কথা ও সুর: সলীল চৌধুরী

Category: সিনেমার গানTag: সলিল চৌধুরী
Previous Post:ও আলোর পথযাত্রী
Next Post:মোরা যাত্রী একই তরণীর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑