• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও আলোর পথযাত্রী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ও আলোর পথযাত্রী

ও আলোর পথযাত্রী, এ যে রাত্রী
এখানে থেমোনা
এ বালুচরে আশার তরণী তোমার
যেন বেঁধোনা
আমি শ্রান্ত যে, তবু হাল ধর
আমি রিক্ত যে, সেই সান্তনা,
তব ছিন্ন পালে জয় পতাকা তুলে,
সূর্য তোরণ দাও হানা।।

আহা বুক ভেঙ্গে ভেঙ্গে,
পথে নেমে শোণিত কণা
কত যুগ ধরে ধরে
করেছে তারা সূর্য রচনা
আর কত দূর, ওই মোহানা
এ যে কুয়শা, এ যে ছলনা
এই বঞ্চনাকে পার হলেই পাবে
জন সমূদ্রের ঠিকানা।।

আহ্বান, শোন আহ্বান,
আসে মাঠ-ঘাট বন পেরিয়ে
দুস্তর বাধা প্রস্তর ঠেলে
বন্যার মত বেরিয়ে
যুগ সঞ্চিত সুপ্তি দিয়েছে সাড়া
হিমগিরি শুনল কি সূর্যের ইশারা
যাত্রা শুরু উচ্ছল চলে দূর্বার বেগে তটিনী,
উত্তাল তালে উদ্যাম নাচে মুক্ত স্রোত নটিনী
এ শুধু সত্য যে নব প্রাণে জেগেছে,
রণ সাজে সেজেছে, অধিকার অর্জনে।

কথা ও সুর: সলিল চৌধুরী

Category: সিনেমার গানTag: সলিল চৌধুরী
Previous Post:সেদিন আর কতদুরে
Next Post:নাও গান ভরে নাও প্রাণ ভরে

Reader Interactions

Comments

  1. Arun Chandra Lahiri

    November 18, 2023 at 11:09 pm

    অসাধারণ এক রচনা । কোনও তুলনা হয়না । ওঁর জন্মদিনে আজ আমার এই প্রার্থনা যেন সবাই ওঁর রচনাকে পরম শ্রদ্ধার সাথে নিতে পারে আর তাঁকে সবসময় মনে রাখে ।
    অরুণ লাহিড়ী

    Reply
    • সুশান্ত মুখার্জি

      September 26, 2025 at 9:08 am

      আজও দিকে দিকে আর্তের হাহাকার, মাতা শিশু কাঁদে ঘরে ঘরে অনাহার …. কোথায়? এটা সম্পূর্ণ কথা নয়।

      Reply
  2. Ritapa Chattopadhay

    September 26, 2024 at 5:12 am

    Amar naam Ritapa Chattopadhyay. আপনাকে asesh dhanyabad, গান গুলি র কথা গুলো এই ভাবে লিখে rakhar জন্য. আমার কাছে এমন অনেক গান আছে jegulo র কথা গুলো আমরা paina sacharachar. আমি আপনাকে পরে সেগুলো র list দিয়ে debo. তবে apatoto একটা gaan” কখন মন projapoti dolay শুধু পাখা” এই গান টি র কথা যদি এখানে post Koren খুব ভালো হয়.

    Reply
    • বাংলা লাইব্রেরি

      September 29, 2024 at 6:56 pm

      ধন্যবাদ। কখনো মন প্রজাপতি গানটি এখানে পাবেন – https://www.ebanglalibrary.com/230836/

      Reply
  3. শুভেন্দু কর্মকার।

    April 24, 2025 at 7:55 am

    আহা বুক ভেঙ্গে ভেঙ্গে,
    পথে নেমে শোণিত কণা

    কথাটা পথে “নেমে” নাকি পথে “ঢেলে”
    দয়া করে যদি একটু সংশোধন করে দেন খুব ভালো হয়।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑