• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পদ্মারে তোর ঢেউয়ে ঢেউয়ে আমি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » দেশাত্মবোধক গান » পদ্মারে তোর ঢেউয়ে ঢেউয়ে আমি

পদ্মারে, তোর ঢেউয়ে ঢেউয়ে আমি
নাও বাইয়া যাই পদ্মারে
মোর জনম গেল তোরই কোলে
তবু তোর পানে চাওয়া না ফুরায় ।।

আজও মনে পড়ে সেই দিনগুলি
যবে বৈঠা হাতে আমি প্রথম তুলি
সেই উথালি-পাথালি বাংলাদেশের
ভাষাযুদ্ধের জোয়ার এসে
মিলল তোর জলে ।।

আজও ভুলি নাই সেই দিনগুলি
যবে তোর বুকেতে নাও বাইয়া চলি
সেই উথালি-পাথালি বাংলাদেশের
মুক্তিযুদ্ধের জোয়ার এসে
মিলল তোর জলে ।।

পদ্মারে, তোর দুই পারেতে আজও
পাখির গান শুনি আমার গানের সুরেতে
পদ্মারে, তোর দুই পারেতে ধানের
ক্ষেতে দোলা লাগে একই হাওয়াতে
কোজাগোরী আর রমজানের চাঁদ
হাসে দেখি তোর একই জলেতে ।।

কথা ও সুর: মৈনাক মহলানবীশ
কন্ঠ: অজিত পান্ডে

Category: দেশাত্মবোধক গানTag: অজিত পাণ্ডে, মৈনাক মহলানবীশ
Previous Post:ওরা ভয় পেয়েছে রবসন
Next Post:একটা গল্প বলি শুনুন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑