• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একটা গল্প বলি শুনুন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » একটা গল্প বলি শুনুন

একটা গল্প বলি শুনুন, একটা গল্প বলি
দিনের গোড়ায় রাতটা যেমন তেমনি গল্পের গোড়া
এক দেশে এক রাজার ছিল আট আটটা ঘোড়া।

সাতটা ঘোড়া প্রাণ পণ লড়ত ছিল কাজের কাজী
আট নম্বর ঘোড়া ছিল কুঁড়ে এবং পাজী
তবু রাজা বলত তাকে \”তুমি সেরা ঘোড়া
যুদ্ধের কাজ দেখতে শুনতে নেইকো তোমার জোড়া\”।।

জোর কদম, জোর কদম, জোর কদম
টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ।
ভোর হবার আগে রাজার যুদ্ধ জেতা চাই
রাজা বাঁচলে সবাই বাঁচবে ভরসা একটাই
নয় তো জীবন যাবে।।

সাতটা ঘোড়া প্রাণপণ লড়ে জীবনটুকু বাকী
আট নম্বর ঘোড়া করে যুদ্ধ তদারকী।
আঁধার রাতে ঝরঝর ঝরে সাতটা ঘোড়ার রক্ত
আট নম্বর পতাকা বয়, রাজার ভীষণ ভক্ত।।
জোরসে লড়, জোরসে লড়, জোরসে লড়
টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ টগবগ।
ভোর হবার—– —নয় তো জীবন যাবে ।।

যুদ্ধ জেতা হলে পরে হবে কানাকানি
আট নম্বর ঘোড়া পাবে অনেক দানাপানি।
সাতটা ঘোড়ার দানাপানি এক জাগাতে জড়,
রাইফেল হাতে একটি ঘোড়া সাতজনার চেয়ে বড় ।।

মূল রচনা: ব্রেটল ব্রেখ্‌ট
অনুবাদ ও সুর: অজিতেশ বন্দোপাধ্যায়
কন্ঠ: অজিত পান্ডে

Category: বিবিধ বাংলা গানTag: অজিত পাণ্ডে, অজিতেশ বন্দোপাধ্যায়
Previous Post:পদ্মারে তোর ঢেউয়ে ঢেউয়ে আমি
Next Post:সোনায় মোড়ানো বাংলা মোদের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑