• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পথের প্রান্তে কোন্ সুদূর গাঁয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » পথের প্রান্তে কোন্ সুদূর গাঁয়

পথের প্রান্তে কোন্ সুদূর গাঁয়
যেথা সময় থমকে থাকে বটের ছায়
সন্ধ্যাদীপ ভালে তারার টিপ
যেখা ফুলের গন্ধে মোর মন মাতায়

আহা, কোন সুদূর সেই স্বপ্নপুর
মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বোনে গান গেয়ে

মেলার রাস্তা ধরে মেয়ের দল
যেত কাঁকন বাজিয়ে পায়ে রুপোর মল
পশরা সাজিয়ে যত জেলের মেয়ে
যেত ঘাগরা দুলিয়ে কত গান গেয়ে

আহা, কোন সুদূর সেই স্বপ্নপুর
মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বোনে গান গেয়ে

হাসির হররা ভরা আঙিনায়
কত রাঙিন মেয়েরা সব আসে যায়
আমার মন সেথায় রয় বসে
আমি যাই চলে কোন্ দূর দেশে

আহা, কোন সুদূর সেই স্বপ্নপুর
মন যে গায় ঘরে ফেরার সুর
মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
বুঝি স্বপ্নজাল বোনে গান গেয়ে

Category: বিবিধ বাংলা গান
Previous Post:চল মিনি আসাম যাবো
Next Post:আমরা খাব মুড়কি মুড়ি

Reader Interactions

Comments

  1. king high

    August 11, 2026 at 4:03 am

    Bhul ache

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑