চল মিনি আসাম যাবো
দেসে বড় দুখ রে
আসাম দেসে রে মিনি
চা বাগান ভরিয়া
এক পয়সার পোটিমাছ
আর গায়াগুনার ত্যাল গো
মিনির বাপে মাঙে যদি
আরৈ দিব ঝোল গো৷
সরদার বুলে কাম কাম
আর বাবু বুলে ধইরা আন
আর সাহিব বুলে লিব পিঠের চাম
রে যদুরাম
ফাঁকি দিয়া পঠাইলি আসাম
অন্য ভার্সন
চল মিনি আসাম যাবো, দ্যাসে বড় দুখরে
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
কোঁড় মারা যেমন তেমন বাকাতলা টান গো
হায় যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আসাম
হায় যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আসাম
এক পয়সার পুঁটিমাছ, কায়া গোলার তেল গো
মিনির বাপে মাঙ্গে যদি আরোই দিব ঝোল গো
মিনির বাপে মাঙ্গে যদি আরোই দিব ঝোল গো
চল মিনি আসাম যাবো, দ্যাসে বড় দুখরে
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
আসাম দ্যাসে রে মিনি চা বাগান হরিয়াল
সরকার বলে কাম-কাম, বাবু বলে ধইরা আন
সাহেব বলে লিব পিঠের চাম
হায় যদুরাম, ফাঁকি দিয়া পাঠাইলি আসাম…
কথা : কালি দাশগুপ্ত
It is a very good job for our bengali public around the world.I wish you and your team will be go ahead with lot of good lyrics in future. Thanks every one for their some good lyrics.