• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমন পিরীতি কভু দেখি নাই শুনি (প্রেমের তুলনা)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » এমন পিরীতি কভু দেখি নাই শুনি (প্রেমের তুলনা)

এমন পিরীতি কভু দেখি নাই শুনি |
পরাণে পরাণ বাঁধা আপনা আপনি ||
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া |
আধ তিন না দেখিলে যায় যে মরিয়া ||
জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে |
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে ||
দুগ্ধে আর জলে প্রেম কিছু নাহি স্থির |
উথলি উঠিলে দুগ্ধ জল পাইলে ধীর ||
ভানু কমল বলি সেহ হেন নহে |
হিমে কমল মরে ভানু সুখে রহে ||
চাতক জলদ কহি সে নহে তুলনা |
সময় নহিলে সে না দেয় এক কণা ||
কুসুমে মধুপে কহি সেহ নহি তুল |
না আইলে ভ্রমর আপনি না যায় ফুল ||
কি ছার চকোর চাঁদ দুহুঁ সম নহে |
ত্রিভূবনে হেন নাহি চণ্ডীদাস কহে ||
————–

সম্ভোগ মিলন ।। সুহই ।।

কবহুঁ – কখনও। তুল – তুলনা।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:কালা গরলের জ্বালা আর তাহে অবলা (শ্রীকৃষ্ণের বাঁশী)
Next Post:সই কে বা শুনাইল শ্যামনাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑