• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালা গরলের জ্বালা আর তাহে অবলা (শ্রীকৃষ্ণের বাঁশী)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কালা গরলের জ্বালা আর তাহে অবলা (শ্রীকৃষ্ণের বাঁশী)

কালা গরলের জ্বালা আর তাহে অবলা
তাহে মুঞি কুলের বৌহারী |
অন্তরে মরম ব্যথা কাহারে কহিব কথা
ঘুপতে সে গুমরিয়া মরি ||

সখি হে বংশী দংশিল মোর কানে |
ডাকিয়া চেতন হরে পরাণ না রহে ধড়ে
তন্ত্র মন্ত্র কিছুই না মানে ||

মুরলী সরল হয়ে বাঁকার মুখেতে রয়ে
শিখিয়াছ বাঁকার স্বভাব |
দ্বিজ চণ্ডীদাস কয় সঙ্গদোষে কি না হয়
রাহুমুখে শশী মসি লাভ ||

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে রে (শ্যামসুন্দর)
Next Post:এমন পিরীতি কভু দেখি নাই শুনি (প্রেমের তুলনা)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑