• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট

আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট ;
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো ||
জুড়ে দে ঘরের তাঁত সাজা দোকান ;
বিদেশে না যায় ভাই গোলারি ধান ;
আমরা মোটা খাব, ভাই রে প\’রবো মোটা ;
মাখবো না ল্যাভেন্ডার, চাই নে \’অটো\’ ||
নিয়ে যায় মায়ের দুধ পরে দুয়ে\’
আমরা, রব কি উপোসী ঘরে শুয়ে ?
হারাস্ নে ভাই রে, আর এমন সুদিন
মায়ের পায়ের কাছে এসে জোটো ||
ঘরের দিয়ে আমরা পরের মেঙে ;
কিন্ বো না ঠুন্ কো কাঁচ, যায় যে ভেঙে ;
থাকলে, গরীব হয়ে, ভাই রে, গরীব চালে,
তাতে হ\’বে নাকো মান খাটো ||

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:নমো নমো নমো জননী বঙ্গ
Next Post:তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑