• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নমো নমো নমো জননী বঙ্গ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » নমো নমো নমো জননী বঙ্গ

নমো নমো নমো জননি বঙ্গ !
উত্তরে ঐ অভ্রভেদী,
অতুল, বিপুল, গিরি অলঙ্ঘ্য।
দক্ষিণে সুবিশাল জলধি,
চুম্বে চরণ তল নিরবধি,
মধ্যে পূত-জাহ্নবী-জল-ধৌত
শ্যাম-ক্ষেত্র-সঙ্ঘ।

বনে বনে ছুটে ফুল পরিমল,
প্রতি সরোবরে লক্ষ কমল,
অমৃতবারি সিঞ্চে, কোটি
তটিনী, মত্ত, খর-তরঙ্গ,
কোটি কুঞ্জে মধুপ গুঞ্জে,
নবকিশলয় পুঞ্জে পুঞ্জে,
ফল-ভার নত শাখি-বৃন্দে
নিত্য শোভিত অমল অঙ্গ !

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:মম অন্তর মন্দিরে জাগো
Next Post:আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑