• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গরিবের দুঃখের কথা কেউ শোনে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গরিবের দুঃখের কথা কেউ শোনে না – লিরিক্স – শাহ আব্দুল করিম
গরিবের দুঃখের কথা
কেউ শোনে না
অরণ্যে রোদন বৃথা
বুঝিয়াছি তার নমুনা ॥

সমাজের নাই সুব্যবস্থা
গরিবের নাই বাঁচার রাস্তা
চৌদিকে পরেছে খাস্তা
হারালেম ষোলো আনা ॥

সুবিধাবাদী ধনী যারা
ভবের মজা মারছে তারা
ব্যক্তিস্বার্থে আত্মহারা
অন্য কিছু বোঝে না ॥

গরিবের রক্ত খেয়ে
নিশাতে বিভোর হয়ে
লোভ-লালসা বুকে নিয়ে
ঘুরছে সদায় দেওয়ানা ॥

মাংস খাওয়ার সুযোগ পাইলে
ভিড় জমায় শকুনের দলে
ঘটাইয়াছে কালে কালে
মানুষের এই লাঞ্ছনা ॥

আবদুল করিম চিন্তা করে
ঘুরলাম কত ধোকায় পড়ে
মানব রুপে রাক্ষস ঘোরে
সকলে তা চিনে না ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:গরিবের কি মান-অপমান দুনিয়ায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:স্থান নয় আমার দালান কোঠায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑