• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গরিবের কি মান-অপমান দুনিয়ায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গরিবের কি মান-অপমান দুনিয়ায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
গরিবের কি মান-অপমান দুনিয়ায়?
গরিবের নাই স্বাধীনতা পরাধীন সে সর্বদায় ॥

ভোট নেওয়ার সময় আসিলে নেতা সাহেব তখন বলে
এবার আমি পাস করিলে কাজ করবো গরিবের দায়
পরে লাইসেন্স পারমিট দেওয়া ধনীর বাড়ি খাসি খাওয়া
সালাম দেওয়া নৌকা বাওয়া এইমাত্র গরিবে পায় ॥

অস্থিচর্ম সার হয়েছে রক্ত মাংস চলে গেছে
প্রাণটি শুধু বাকি আছে কখন জানি চলে যায়
আবদুল করিম ভাবছে মনে কার দুঃখ কেবা শোনে
স্বার্থের ব্যাপার যেখানে দয়ামায়া নাই সেথায় ॥

[কালনীর ঢেউ]
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ভোট দিবায় আজ কারে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:গরিবের দুঃখের কথা কেউ শোনে না – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑