• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে – লিরিক্স – শাহ আব্দুল করিম
ভবসাগরের নাইয়া
মিছা গৌরব করো রে
পরার ধন লইয়া।
একদিন তোমার যাইতে হবে।
এই সমস্ত থইয়া রে
পরার ধন লইয়া ॥

পরার ঘরে বসত করো
পরার অধীন হইয়া
আপনি মরিয়া যাইবায়
এই ভব ছাড়িয়া রে
পরার ধন লইয়া ॥

কী ধন লইয়া আইলায় ভবে
কী ধন যাইবায় লইয়া
ভবে আইয়া ভুলিয়া রইলায়
ভবের মায়া পাইয়া রে
পরার ধন লইয়া ॥

বাউল আবদুল করিম বলে
মনেতে ভাবিয়া
মন্ত্র না জানিয়া ঠেকলাম
কালসাপিনী লইয়া রে
পরার ধন লইয়া ॥

মামাঝি তোর মানবতরী
ভবসাগরে ভেসে যায়
বেলা গেলে সন্ধ্যা হলে
পাড়ি দেওয়া হবে দায় ॥

যারা সুজন বেপারি
সুসময়ে ধরে পাড়ি
দয়াল নামে গেয়ে সারি
অনুরাগের বৈঠা বায় ॥

ভবসাগরের পাকে পড়ে
কেউ বাঁচে কেউ ডুবে মরে
ভক্তজনে আশা করে
অকূল কূল পাইতে চায় ॥

সামনে আঁধার রাতি
কেউ নহে কার সঙ্গের সাথি
মুর্শিদ ইমানের বাতি
যেজনে সেই পরশ পায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মন পাগলা তুই লোকসমাজে লুকি দিয়ে থাক – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ও মনমাঝি রে অকূল সাগরে তোমার নাও – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑