• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন পাগলা তুই লোকসমাজে লুকি দিয়ে থাক – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন পাগলা তুই লোকসমাজে লুকি দিয়ে থাক – লিরিক্স – শাহ আব্দুল করিম
মন পাগলা তুই লোকসমাজে
লুকি দিয়ে থাক
মনমানুষ তোর মনমাঝে
আছে রে নির্বাক ॥

মনে মনে করো ভাবনা
সঙ্গী বিবেক বিবেচনা
মন না দিলে মন মিলে না
দিয়ে হাজার লাখ ॥

লাগে না তো ডাকাডাকি
তোর সঙ্গে তার মাখামাখি
পিঞ্জিরাতে প্রেমের পাখি
যত্ন করে রাখ ॥

অন্তর্যামী আছে যেজন
সে জানে তোর অন্তর কেমন
চায় না বাহিরের আবরণ
বাহিরের পোষাক ॥

স্মরণে চরণ মিলে
বাউল আবদুল করিম বলে
আশেক হলে মাশুক মিলে
ডাকে নাই যার ফাঁক ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আসল কাজে ফাঁকি দিয়া রে মন তুই আর চলিবে কতদিন – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑