• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দয়াল নাম শুনিয়া আশায় আছি চাইয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » দয়াল নাম শুনিয়া আশায় আছি চাইয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম
দয়াল নাম শুনিয়া
আশায় আছি চাইয়া
দয়ার বলে নেও না কোলে
কাঙাল জানিয়া ॥

জমি বাড়ি টাকা কড়ি
এই সমস্ত লইয়া
কামিনী-কাঞ্চনের নেশায়
আছি বন্দি হইয়া ॥

জালে বন্দি মীন বাঁচবে কয়দিন
জল গেলে শুকাইয়া
বেলা গেলে সন্ধ্যা হলে
আঁধার যাবে হইয়া ॥

ভাই-বন্ধুগণ কেউ নয় আপন
দেখি যে ভাবিয়া
সবাই একদিন যাইতে হবে
এই সমস্ত থইয়া ॥

আমি-বা কার কেবা আমার
পাই না যে খুঁজিয়া
করিম কাঁদে ঠেকছি ফাঁদে
আগে না বুঝিয়া ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বিশ্বপতি খোদা তোমার মহিমা অপার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:দয়া করো দয়াল তোমার দয়ার বলে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑