• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিশ্বপতি খোদা তোমার মহিমা অপার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বিশ্বপতি খোদা তোমার মহিমা অপার – লিরিক্স – শাহ আব্দুল করিম
বিশ্বপতি খোদা তোমার
মহিমা অপার
রাখো-মারো ভাঙো-গড়ো তুমি বিনে কেবা কার ॥

সবাই দেখি যার-তার ভাবে
এ জগতের সৃষ্ট জীবে
নামের মহিমা সবে
গাইতেছে অনিবার ॥

নামের ধ্বনি সর্বস্থানে ওঠে
বিরাজ করো প্রতি ঘটে
কুদরতে বুদ্ধি না খাটে
ভাবিলে নাই কূলকিনার ॥

স্বর্গ-মর্ত-আকাশ-পাতালে
আলো-আঁধারে কি অনল-অনিলে
কুল্লেশাইন মোহিত তুমি
অখণ্ড মণ্ডলাকার ॥

মন মজাও হে তোমার প্রেমে
নাম যে স্মরি দমে দমে
কয় বাউল আবদুর করিমে
ঘোচাও মনের অন্ধকার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:দয়াল তুমি রাহমান রাহিম – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:দয়াল নাম শুনিয়া আশায় আছি চাইয়া – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑