• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি – লিরিক্স – শাহ আব্দুল করিম
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি
নাই ভাবভক্তি আমি গুনাগার ॥
ভক্তিভরে যেজন তোমারে করে স্মরণ
পুরাও তার আকিঞ্চন, তুমি হও তার
ডাকি সকাতরে দয়া করো আমারে
এ ভবসাগরে করে দাও পার ॥
বিশ্বব্যাপিয়া রয়েছ ছাপিয়া
পাই না খুঁজিয়া তোমার দিদার
প্রতি ঘটে ঘটে তব ধ্বনি ওঠে
হাটে মাঠে ঘাটে শুনি সে ঝংকার ॥
আমি অতি মূঢ়মতি, দয়া কর আমার প্রতি
তুমি যে বিশ্বপতি দয়ার ভাণ্ডার
তব স্নেহভরে আলো-আঁধারে
এ বিশ্বজুড়ে জীব ঘোরে অনিবার ॥
বাউল আবদুল করিম বলে, আশা না পুরাইলে
আশাতে প্রাণ গেলে কলংক তোমার
পাইলে তব দরশন পোরে মম আকিঞ্চন
এই মাত্র নিবেদন চরণে তোমার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি তোমারে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑