• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লার – লিরিক্স – শাহ আব্দুল করিম
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
প্রশংসা আল্লার
এ বিশ্বের মালিক মৌলা
সে বিনে আর কেবা কার ॥
সেই সে পবিত্রজনে
স্মরণ করি দিল-ইমানে
নুরনবি পাক্‌পাঞ্জাতনে
দরুদ সালাম হাজারবার ॥
নবি ওলি পির গয়গাম্বার
আউলিয়া আম্বিয়া আল্লার
সবার কাছে সালাম আমার
আমি বান্দা গুনাগার ॥
পির মুর্শিদের চরণ ধরে
পিতামাতা ওস্তাদেরে
শ্রদ্ধাভক্তি সহকারে
স্মরণ করি বারেবারে ॥
এই দুনিয়া মায়ায় ঘেরা
অল্প কয়দিন ঘোরাফেরা
যেদিন চলে গেল তারা
খুঁজলে খবর মিলে না আর ॥
মৌলাজির পাকদরবারে
শিষ্য-ভক্ত সহকারে
পানা চাহি করজোড়ে
আমি কাঙাল গুনাগার ॥
আবদুল করিম দীনহীনে
ভরসা রেখেছে মনে
একুল-সেকুল দু-জাহানে
পাইতে রহমত-দিদার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:পুরোনো মিষ্টিতে নতুন স্বাদ
Next Post:ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑