• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখি চল যাই অজধ্যাতে রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সখি চল যাই অজধ্যাতে রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে
(গৃহপ্রবেশ, রামায়ণ)

সখি চল যাই অজধ্যাতে
রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে।।
শুভক্ষণ লগ্ন পাইয়া বিশিষ্ট বসিলা
স্নান করি পরে রাম-জানকী চলিলা।
অবিলম্বে লইয়া রামসীতা সঙ্গে করি
জানকী অনিল জল সর্বকুম্ভ ভরি।।
ব্ৰহ্মা আসিলা দেখ দেবগণ লইয়া
বারিক ধানের মচা রঘুনাথে লইয়া।।
অর্গভাগে আইল মুনি রামসীতা পশ্চাতে
খইদই হিচিয়া আরা আসিয়া গৃহেতে।।
রমণ বলে কি আনন্দ আজি অজধ্যাভুবন
সুমঙ্গল জয়ধ্বনি হইল এখন।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:হইল বর্ষাগত শরৎ আগত অশ্বিন যামিনী
Next Post:হের না হের না সখীরে হের নয়ন ভরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑