• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হইল বর্ষাগত শরৎ আগত অশ্বিন যামিনী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হইল বর্ষাগত শরৎ আগত অশ্বিন যামিনী
হইল বর্ষাগত শরৎ আগত
অশ্বিন যামিনী
অতি মনো রঙ্গে নারীপুত্র সঙ্গে
মহানন্দ ধারণী।।
এল দেবীপক্ষ অতিশয় মুখ্য
বিচিত্র বাখানি
যারা ভক্তি যেমন করেরে চয়ন
পুজিতে জননী।
তারা মনোমত দান যজ্ঞব্রত
করছে যত ধনী
কায়মনোবাক্যে অতি মন সুখে
দ্রব্যের আমদানি।।
এল সপ্তমী তিথি উমা ভগবতী
উদয় অবনী
হেরি মারি শোভা অতি মনোলোভা
হরের ঘরণী।।
বিষ ওড়াইতে এই অবনীতে
মৃগেন্দ্ৰবাহিনী
দেখিতে যেমন তপ্ত কাঞ্চন
চটকে দামিনী।।
তাতে দুশভূজা অতিশয় তেজা
হেরি অশ্রুপানি
সঙ্গে দুটি কন্যা জগৎ ধন্যা
বৈকুণ্ঠ বাসিনী।
দুইজন শিশু একটির পশু
মুষিক অনুমানি
দেখিতে যেমন রূপের কিরণ
জনক জননী।।
শঙ্খঘণ্টাধ্বনি
খোল করতাল অমৃত মিশাল
রাধারমণবাণী।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:হরি বল রে সুজন নাইয়া, হরি বলা হরি বল
Next Post:সখি চল যাই অজধ্যাতে রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑