• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন তুই কার ভরসে রইলে বসে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মন তুই কার ভরসে রইলে বসে
মন তুই কার ভরসে রইলে বসে
আশার আশে দিন তো গেল।।ধু।।
যায় রে সুদিন না হইল দিন
দুঃখের যামিনী আইল।
ছাড় মন খুটিনাটি ময়লা মাটি
খাঁটি হইয়ে পথে চল।।
মায়াফল কর ছেদন যাই বৃন্দাবন
সাধের তরী ঘাটে রইল।
থাকতে জোয়ার হও হুশিয়ার
সাধের তরী বাইয়ে চল।।
গাইয়ে নামের সারি … ধর পাড়ি
তৈরে যাবে গহিন জল।
অনুরাগ বাতাসে পাইলে শ্রদ্ধা পালে
যারে প্ৰেম সিন্ধু কূল।।
রাধারমণ বলে উলটা কলে কলে
প্ৰেমনগরে চল।
প্ৰভু রঘু কহেন পষ্ট না হয় কষ্ট
বুঝাব রাধা নামের ফল।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:ভবে জন্মিয়া কেন মইলাম না, গুরুর চরণ সাধন হইল না
Next Post:মনবেপারী ধরছে পাড়ি, রংপুরের হাটে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑