• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভবে জন্মিয়া কেন মইলাম না, গুরুর চরণ সাধন হইল না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ভবে জন্মিয়া কেন মইলাম না, গুরুর চরণ সাধন হইল না
ভবে জন্মিয়া কেন মইলাম না, গুরুর চরণ সাধন হইল না।।ধু।।
লাভ করিতে আইলাম ভাবে — দিনে দিনে তহবিল টুটে,
আসলে উশুল মিলে না;
বুঝি আমার কর্মদোষে রে মন বিধির কৃপাবিন্দু পাইলাম না।
একটি নদীর তিনটি নালা রসিক যারা বুঝবে তারা,
অরসিকে বুঝতে পাইলাম না;
বুঝি আমার কর্ম দোষে রে মন আমার সাধন সিদ্ধি হইল না।
ভাবিয়া রাধারমণ বলে–ঠেকিয়া রইলাম মায়া জালে,
গুরু কি ধন চিনতে পাইলাম না,
বুঝি আমার কর্ম দোষেরে মন আমার সাধন সিদ্ধি হইল না।

পাঠান্তর : গো আ : দিনে … পাইলাম না > দিন গেল বেপথ বেসেবে / বুঝি আমার কর্মদোষে/সাধন সিদ্ধি হইল না বেচলাম জিনিষ নগদ বাকি / লইয়া গেল সব দিয়া ফাঁকি/আর কতদিন বসে থাকি / আসল উসল হইল না; বুঝি আর … হইল না > × × ঠেকিয়া > পড়িয়া; আমার সাধন. হইল না > ঘাটে যাওয়া হইল না।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:মিলিল মিলিল মিলিল রে
Next Post:মন তুই কার ভরসে রইলে বসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑