সাক্ষাৎকারে বাউল ফেরদৌস ভাই

সাক্ষাৎকারে বাউল ফেরদৌস ভাই

বাংলা আর বাঙ্গালী সংস্কৃতির প্রাণের সাথে বাউল সঙ্গীত। বাউল গান কার না ভালো লাগে? আধুনিক যন্ত্র প্রযুক্তির এ যুগে গ্রাম বাংলার ঘরে ঘরে, রাস্তার কোনে, চায়ের দোকানে ব্যাপক শুনতে পাওয়া যায় এ গান। বাউল গান যেমন জনপ্রিয় তেমনি বাউল শিল্পীও জনপ্রিয়। বাউল গানের ফাঁকে মাহতাব উদ্দিনের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম রঙের বাউল ফেরদৌস ভাইয়ের কাছে। এ প্রজন্মের একজন জনপ্রিয় বাউল শিল্পী ফেরদৌস। তিনি বর্তমানে ময়মনসিংহের বাউল সঙ্গীতকে লালন পালন করে যাচ্ছেন। আমি আর রঙের বাউল ফেরদৌস চা আড্ডার ফাঁকে ফাঁকে কথা হল আমাদের।

* আপনি কত সাল থেকে বাউল সঙ্গীত অঙ্গনের সাথে জড়িত?

উত্তর : আমি প্রায় ১৯ বছর যাবৎ বাউল গান করি। ছোটবেলা থেকেই আমার লোক গানের প্রতি ছিল দুর্বলতা।

* আপনি কী বাউল মাহতাব উদ্দিন কে চিনেন?

উত্তর : শ্রদ্ধেয় বাউল মাহতাব উদ্দিন ভাইকে চিনে না এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। আমি ছোটবেলা থেকে মাহতাব উদ্দিন ভাইকে চিনি। তিনি আমার প্রিয় শিল্পী। আমি নিজেই বিভিন্ন বাউল গানের আসরে মাহতাব উদ্দিন ভাইয়ের লেখা গান করে থাকি। মাহতাব উদ্দিন ভাই আজ বয়সের ভারে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর পথে পা দিচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, মাহতাব উদ্দিনের মতো এদেশে অসংখ্য বাউল শিল্পী দুকে দুকে প্রাণ দিচ্ছেন। আপনি তাদের জন্য কিছু করুণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *