• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্পেনীয় মুসলমান সভ্যতা – ইসমাইল হোসেন সিরাজী

লাইব্রেরি » সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী » স্পেনীয় মুসলমান সভ্যতা – ইসমাইল হোসেন সিরাজী
স্পেনীয় মুসলমান সভ্যতা - ইসমাইল হোসেন সিরাজী
লেখক: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীবইয়ের ধরন: ইসলামিক বই

স্পেনীয় মুসলমান সভ্যতা – ইসমাইল হোসেন সিরাজী

স্পেনীয় মুসলমান সভ্যতা – ইসমাইল হোসেন সিরাজী

‘উদ্বোধন,’ ‘উচ্ছ্বাস,’ ‘নব উদ্দীপনা,’ ‘স্ত্রীশিক্ষা,’ ‘স্পেনীয়
মুসলমান সভ্যতা,’ ‘সুচিন্তা,’ ‘আদব কায়দা শিক্ষা,’
‘তুরস্ক ভ্রমণ,’ ‘তুর্কী নারীজীবন,’ ‘সঙ্গীত-
সঞ্জীবনী,’ ‘স্পেনবিজয় কাব্য,’ ‘রাজ-
নন্দিনী’ প্রভৃতি গ্রন্থপ্রণেতা—

গাজী
সৈয়দ আবু মোহাম্মদ ইস্‌মাইল হোসেন সিরাজী
(কবি সোলতান ও ওয়াযেজল এস্‌লাম)
প্রণীত।

তৃতীয় সংস্করণ—পরিবর্দ্ধিত।
গ্রন্থকার কর্ত্তৃক প্রকাশিত।
জ্যৈষ্ঠ, ১৩২৩ সাল।
জুন ১৯১৬ খৃঃ।

(উইকিসংকলনের সৌজন্যে)

.

নিবেদন।

৭১২ খৃষ্টাব্দে মহাবীর তারেখ স্পেনদেশ জয় করেন। আমার স্পেনবিজয় কাব্যে সে অতুলনীয় বিজয়-গৌরবের কাহিনী ছন্দোবদ্ধ হইয়া প্রকাশিত হইয়াছে। বিজয়ের পরে মোস্‌লেমগণ প্রায় সপ্তশত বর্ষ প্রবল পরাক্রমে এবং অতুল গৌরবে সমগ্র ইথ্রিয়া উপদ্বীপ অর্থাৎ স্পেন ও পর্ত্তু‌গাল শাসন করেন। আফ্রিকা এবং এশিয়া হইতে লক্ষ লক্ষ মোস্‌লেম যাইয়া স্পেনে উপনিবেশ স্থাপন করেন।

স্পেন এইরূপে মুসলমানদিগের জন্মভূমি কর্ম্মক্ষেত্র এবং গৌরবের লীলা-নিকেতনে পরিণত হয়। অজ্ঞান-অন্ধকারে আচ্ছন্ন বর্ব্বর ইউরোপে, এই স্পেন সাম্রাজ্য হইতেই জ্ঞানবিজ্ঞান দর্শন সাহিত্য এবং শিল্পকলার সঞ্জীবনী ধারা প্রবাহিত হয়। সভ্যতার তীব্রোজ্জ্বল আলোক-শিখা, মুসলমান-স্পেনের কর্ডোভা, গ্রাণাডা, ভালেন্সিয়া, বার্সিলোনা, করুণা, জিন মালাগা প্রভৃতি নগর হইতেই ইউরোপ খণ্ডে প্রকীর্ণ হইয়াছিল।

আধুনিক জগতের ভাগ্যচক্রের বিধানকর্ত্তা এবং সভ্যতার পরিরক্ষক বলিয়া পরিকীর্ত্তিত ইংরাজ, ফরাসী, জর্ম্মাণ, অষ্ট্ৰীয়ান প্রভৃতি জাতি এই স্পেনীয় অতুল মনীষাসম্পন্ন জ্ঞান-দৃপ্ত গৌরবোজ্জ্বল মুসলমানদিগেরই শিষ্য। খৃষ্টীয় জগতের ধর্ম্মগুরু এবং ঈশ্বরের প্রতিনিধি বলিয়া পরিচিত রোমের পোপ সালিভান পর্য্যন্ত স্পেনে শিক্ষালাভ করিয়াছিলেন।

বর্ত্তমান ইউরোপীয় শিক্ষা ও সভ্যতা, স্পেনীয় সেই মোস্‌লেম সভ্যতা ও শিক্ষার স্ফুটতর বিকাশ মাত্র। স্পেনীয় মুসলমানদিগের সেই জ্ঞানচর্চ্চা এবং সভ্যতার ইতিবৃত্তি অতি বিপুল বিরাট্‌ ও বিশাল! সে গৌরব-কাহিনী অন্ততঃ সহস্র পৃষ্ঠায় লিপিবদ্ধ করিতে পারিলে, আমি প্রাণে কিছু সান্ত্বনা লাভ করিতে পারিতাম। কিন্তু অধম আমি, ঈশ্বরকৃপায় যে সমস্ত কাব্য, মহাকাব্য, প্রবন্ধ, ইতিহাস এবং উপন্যাস রচনা করিয়াছি—যাহা মুদ্রিত হইয়া প্রকাশিত হইলে, বঙ্গীয় মোস্‌লেম সমাজে এক নবজীবন ও নব আশার সঞ্চার হইত; দরিদ্রতা-নিবন্ধন সেই সমস্ত প্রকাশ করিতে না পারায়, অতীব মনঃকষ্টে দিন যাপন করিতেছি।

এ অবস্থায় স্পেনের বিরাট্‌ ইতিহাস লেখার পরিবর্ত্তে, এই ক্ষুদ্র গ্রন্থ রচনা করিয়া প্রকাশ করা ব্যতীত আর কোনও উপায় নাই। ইহা পাঠে নব্যযুবক এবং ছাত্রদিগের প্রাণে আত্ম-গরিমা এবং তৎসঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস ও আত্মপ্রতিষ্ঠার ভাব কথঞ্চিৎরূপে ফুটিয়া উঠিলেও, দগ্ধ প্রাণ শীতল হইবে। ইতি

সৈয়দ সিরাজী
বাণীকুঞ্জ, সিরাজগঞ্জ।
১লা বৈশাখ, সন ১৩২৩ সাল।

Book Content

১. স্পেনীয় মুসলমান সভ্যতা
২. জামে মসজেদ
৩. আজ্‌ জোহরা-প্রাসাদ ও উপনগরী
৪. জ্ঞানচর্চা ও শিক্ষা
৫. মহানগরী গ্রাণাডা
৬. কৃষি ও উদ্যান বিদ্যা
৭. বাণিজ্যের উন্নতি
৮. আল্‌হামরা প্রাসাদ
৯. পোষাক পরিচ্ছদ
১০. শিল্প
১১. বিদ্যালোচনা

ফিরোজা বেগম – সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

তারাবাঈ – সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

রায়-নন্দিনী – সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

Reader Interactions

Comments

  1. Samia

    September 19, 2025 at 3:20 am

    Im exciting for read this hook

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.