সেরা রূপকথার গল্প
বিখ্যাত লেখকদের শ্রেষ্ঠ রূপকথার গল্পের সংকলন
প্রকাশকাল : শিশু দিবস, কলকাতা বইমেলা, ২০০০,
সম্পাদনা : কার্তিক ঘোষ
প্রকাশক : নির্মলকুমার সাহা, নির্মল বুক এজেন্সী
প্রচ্ছদ : অরিজিৎ দত্তচৌধুরী
.
কত না রূপকথা
এক যে ছিল ঠাকুমা আমার
আর ছিল তার কী?
গল্প ছিল একশো রকম
সব কী শুনেছি!
সে সব হল সেই কবেকার
ছোট্টবেলার কথা…
নীলকমল আর লালকমলের
কত না রূপকথা!
গল্প বলা ঠাকুমা আমার
যেই কাছে তার শুতুম,
দু চোখ জোড়া ঘুম তাড়াত
বুদ্ধু এবং ভুতুম।
রাত ঝুমঝুম অন্ধকারে
পৌঁছে যেতাম শেষে,
অরুণ-বরুণ-কিরণমালা-
শঙ্খমালার দেশে।
ঠাকুমা হঠাৎ থামত গিয়ে
তিরপুরনির চর…
আমি বলতুম : থামলে কেন,
তারপর? তারপর?
—কার্তিক ঘোষ
জানুয়ারি, ২০০০
উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট
৪/২ শিবনাথ মুখার্জি লেন
পো : ভদ্রকালী, হুগলি





অনেক ধন্যবাদ ভাইয়া বা আপু আপনাদেরকে এতো সুন্দর সুন্দর গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য গল্প যতো পড়ি ততই গল্প গুলো অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাদের কে♥️