• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সেরা ভ্রমণ কাহিনী : প্রথম খণ্ড – অমরেন্দ্র চক্রবর্তী সম্পাদিত

লাইব্রেরি » অমরেন্দ্র চক্রবর্তী » সেরা ভ্রমণ কাহিনী : প্রথম খণ্ড – অমরেন্দ্র চক্রবর্তী সম্পাদিত
সেরা ভ্রমণ কাহিনী : প্রথম খণ্ড
লেখক: অমরেন্দ্র চক্রবর্তীবইয়ের ধরন: ভ্রমণ কাহিনী

সেরা ভ্রমণ কাহিনী : প্রথম খণ্ড – অমরেন্দ্র চক্রবর্তী সম্পাদিত


SERA BHRAMAN KAHINI
A compilation of travelogues

প্রথম সংস্করণ: জানুয়ারি ২০০৩

.

ভূমিকা

বাংলা ভ্রমণসাহিত্য গুণে হিমালয়তুল্য হয়েও পরিমাণে বিন্ধ্যপর্বতও নয়, বড়জোর মাঠাবুরু কি মেঘাতাবুরু ৷ কিংবা গুণে যদি গঙ্গা, তো পরিমাণে- গোদাবরী? মনে হয় না, খুব বেশি হলে বাঁকুড়ার কংসাবতী বা, ঝাড়গ্রামের ডুলুং বললেই ঠিক হয় ৷ এ যেন সমুদ্রপরিমাণ খিদে মেটাতে এক মুঠো খুদের জোগান ৷

ভ্রমণগ্রন্থের সংখ্যা অঙ্গুলিমেয় হবার একটা কারণ নাকি এর কম ক্রেতা ৷ ‘ভ্রমণ’ পত্রিকার সূচনায় দেখেছি গরিষ্ঠ পাঠকশ্রেণী চান ভ্রমণ-গাইড, ভ্রমণকাহিনীতে তাঁদের আগ্রহ কম ৷ এই মর্মান্তিক আবিষ্কারে এক সময় ‘ভ্রমণ’ প্রকাশ বন্ধ করার কথাও ভেবেছি ৷ তারপর ভ্রমণ-গাইডের পাশাপাশি নিয়মিত দুয়েকটি ভ্রমণকাহিনী পরিবেশন করে শেষ পর্যন্ত শারদীয় সংখ্যায় শুধুই ভ্রমণকাহিনী ক্রমশ অধিক পাঠককে আকর্ষণ করছে দেখে আমরা আহ্লাদিত ৷ তবে, ভ্রমণসাহিত্যে আমাদের যদি কিছুমাত্র অবদান কোথাও থাকে তা হয়তো ভ্রমণকথারচনার গঙ্গাকে মহাদেবের জটা থেকে মর্তে নিয়ে আসায় ৷ এভাবেই ‘ভ্রমণ’ পত্রিকা বাংলা ভ্রমণসাহিত্যের জয়যাত্রায় হয়তো অজান্তেই সামিল হয়ে গেছে ৷

দশ বছরের ‘ভ্রমণ’ থেকে নির্বাচিত একশোরও বেশি ভ্রমণকাহিনী নিয়ে এই বৃহৎ ভ্রমণকথাসংকলন ৷ সম্ভবত, বাংলা ভাষায় সর্ববৃহৎ ভ্রমণকথামৃত ৷ একথাও নিশ্চিত করে বলা যায় যে কোনও একটা বইয়ে ভূ-ভারতের এত বেশি স্থানের ভ্রমণকাহিনী এর আগে আর সংকলিত হয়নি ৷ সেদিক থেকে আমাদের এই বইকে ভ্রমণের মহাভারত বলা যায়, হয়তো ৷

তবে বিপুল এই ভ্রমণগ্রন্থ সংকলনের মহাভার নিজের কাঁধে তুলে নিয়ে ‘ভ্রমণ’-এর বর্তমান সম্পাদক মহাশ্বেতা আমাকে সশ্রম সাহায্য না করলে কাজটি চিরকাল কল্পনা হয়েই থেকে যেত, কখনও সম্পূর্ণ করতে পারতাম বলে মনে হয় না ৷ পাঠকের ভালো লাগলে তবেই আমাদের সকলের সব শ্রম সার্থক ৷

Book Content

অর্ধশতাব্দীর আগের বদ্রীনাথ যাত্রা – প্রতাপকুমার রায়
মানস অভয়ারণ্য – সন্দীপন চট্টোপাধ্যায়
জলদাপাড়া অরণ্য – সুনীল গঙ্গোপাধ্যায়
জলের ধারে ঘর – নবনীতা দেব সেন
জয়ন্তীর মহাকাল মন্দির – উষা সেন
তাহিতি – হরপ্রসাদ মিত্র
মার্কন্ডেয় গঙ্গার উত্স সন্ধানে – অনিন্দ্য মুখোপাধ্যায়
কেদার বদ্রী – মৈত্রেয়ী চট্টোপাধ্যায়
তেহরানি হয়রানি – অমিতাভ চৌধুরি
শোনপুরের মেলায় – বরুণ দত্ত
এলেম নতুন দেশে – কমলা মুখোপাধ্যায়
মস্কো থেকে সাইবেরিয়া হয়ে পিকিং – গীতা বন্দ্যোপাধ্যায়
পাতাল-ভুবনেশ্বর – বিশ্বদীপ দত্ত
ইছামতীর মশা – শঙ্খ ঘোষ
নিকোবরের দ্বীপে – তিলকরঞ্জন বেরা
তিরতিরে নদী আর শাল জঙ্গলের দেশে – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
আমার ভ্রমণ – মহাশ্বেতা দেবী
সুন্দরবন – হীরক নন্দী
ওপারবাংলার সুন্দরবনে – সমীর সেনগুপ্ত
সাইকেলে পাঁচ বছরে ভূ-পর্যটন – ভূপর্যটক বিমল দে
আঙ্কোর ভাট – প্রীতি সান্যাল
হিমালয়ের সাতকাহন – ত্রিদিব বসু
স্বপ্নের পথেই যাওয়া যায় – মহাশ্বেতা দেবী
ছোট কৈলাস – সুভাষ দত্ত
বালতাল হয়ে অমরনাথ – প্রতাপকুমার রায়
মধ্য এশিয়া অভিযান – গৌতম ঘোষ
পথ হারিয়ে সিকিমের জঙ্গলে – রতনলাল বিশ্বাস
নতুন করে পাব বলে – বন্দনা সান্যাল
সেবার ব্রেকজার্নি করে – জয়া মিত্র
চন্দ্রভাগার উৎস চন্দ্রতাল সুর্যতাল – সুনীলকুমার সরদার
ওঙ্কারেশ্বর – বিশ্বদীপ দত্ত
সুন্দরবনে দুদিন – পবিত্র সরকার
মণিমহেশ – কমলা মুখোপাধ্যায়
দিকবিদিকে – শক্তি চট্টোপাধ্যায়
তিস্তানদীর উৎসে – শরৎ ঘোষ
পশ্চিমে হাওয়াবদল – মধুপর্ণা দত্ত বন্দ্যোপাধ্যায়
এক টুকরো নীল চাঁদ – সুমিত মুখোপাধ্যায়
কালিম্পং থেকে তিব্বত – অরুণকুমার মুখোপাধ্যায়
সাইলেন্ট ভ্যালি – শিবনাথ বসু
মির্জা শেখ ইতেসামুদ্দিনের বিলেত যাত্রা এবং আমি – নবনীতা দেব সেন
বক্সা বাঘ-প্রকল্প – বুদ্ধদেব গুহ
গানতোক থেকে ইয়ুমথাং – সুতপা ভট্টাচার্য
ক্যামেরুন, আগ্নেয়গিরি ও গভীর জঙ্গলের খুদে মানুষেরা – প্রীতি সান্যাল
ডুয়ার্সের দুয়ার এখন খোলা – সমরেশ মজুমদার
ইউরোপে দিন কয়েক – পূর্ণেন্দু পত্রী
রামচন্দ্রের বনবাসের পথ পরিক্রমা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
আসমুদ্রককেশাস – অমরেন্দ্র চক্রবর্তী
নিরলংকার ভ্রমণ – শঙ্খ ঘোষ
চেঙ্গিস খানের দেশে – প্রতাপকুমার রায়
মিজোরামের নীল পাহাড়ে – দীপঙ্কর ঘোষ
1 of 3
পাখির খাতা - অমরেন্দ্র চক্রবর্তী

পাখির খাতা – অমরেন্দ্র চক্রবর্তী

নিমফুলের মধু - অমরেন্দ্র চক্রবর্তী

নিমফুলের মধু – অমরেন্দ্র চক্রবর্তী

দুচাকায় দুনিয়া - বিমল মুখার্জি

দুচাকায় দুনিয়া – বিমল মুখার্জি

বিষাদগাথা - অমরেন্দ্র চক্রবর্তী

বিষাদগাথা – অমরেন্দ্র চক্রবর্তী

Reader Interactions

Comments

  1. Basudev

    April 18, 2026 at 6:38 am

    Great collection

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.