সেই ডায়েরিটা – অর্পিতা সরকার
সেই ডায়েরিটা – অর্পিতা সরকার
দীপ প্রকাশন
প্রথম প্রকাশ – জানুয়ারি ২০২৩
প্রচ্ছদ – স্বণার্ভ বেরা
অলংকরণ – পিনাকী কুণ্ডু
প্রকাশক – শংকর মণ্ডল
.
আমার পুত্র মৌলেন্দু সরকারকে (পাপান)
—যে মাঝেমাঝেই আমায় মারাত্মক সব গল্পের প্লট সাপ্লাই করে।
সেই কৃতজ্ঞতাবশেই এ বইয়ের পাতায় থাকুক ওর নাম।
.
মুখবন্ধ
”সেই ডায়েরিটা” যেহেতু একটা রহস্য উপন্যাস তাই মুখবন্ধতে বেশি কথার অপচয় না করাই ভালো। এই উপন্যাসের প্রতিটা পাতায় একটা করে নতুন ক্লু পাবেন পাঠকরা। সূত্রগুলো ইন্সপেক্টর লগ্নজিতা ভট্টাচার্যই আপনাদের দেবেন। ওনার সঙ্গে সঙ্গে আপনারাও খুঁজতে পারবেন হিস্ট্রির প্রফেসর ব্রজমোহন চক্রবর্তীর খুনিকে। খুনের মোটিভ খুঁজে পেতে লগ্নজিতাকেও বেশ ছোটাছুটি করতে হয়েছে। বেশ কয়েক রাত নির্ঘুম কাটাতে হয়েছে। এ উপন্যাসে মোট তিনটে খুন হয়েছে। কারণ কিন্তু একটাই।
আমি মনে করি উপন্যাসের চরিত্রদের সঙ্গে পাঠকরা যদি নিজেরাই পরিচয় সেরে নেন সে পরিচয় হয় সুদৃঢ়।
আমার পাঠকবন্ধুরা ”সেই ডায়েরিটা” পড়ে ফেলুন, যে ডায়েরিটা বিজয়কৃষ্ণ চক্রবর্তী লিখেছিলেন হায়রোগ্লিফ ভাষায়। ইন্সপেক্টর লগ্নজিতা ভট্টাচার্য, ডক্টর কৌশিক, ব্রজমোহন, সরলা, মেঘবালা, চন্দ্রজা, রাহুল সকলে রয়েছে আপনাদের সঙ্গে পরিচয়ের প্রতীক্ষায়।






লগ্নজিতা সিরিজের অন্যান্য বইগুলো দেবেন দয়া করে