• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পটলা সমগ্র – শক্তিপদ রাজগুরু (দুই খণ্ড একত্রে)

লাইব্রেরি » শক্তিপদ রাজগুরু » পটলা সমগ্র – শক্তিপদ রাজগুরু (দুই খণ্ড একত্রে)
পটলা সমগ্র
লেখক: শক্তিপদ রাজগুরুবইয়ের ধরন: কিশোর সাহিত্য

পটলা সমগ্র – শক্তিপদ রাজগুরু (দুই খণ্ড একত্রে)

প্রথম প্রকাশ – জানুয়ারি ২০১২, মাঘ ১৪১৮

প্রচ্ছদ ও অলংকরণ – রঞ্জন দত্ত

ফ্ল্যাপের লেখা

সমী, গোবরা, হোঁৎকা, ফটিক এবং পটলা, এই পাঁচজনকে নিয়ে পঞ্চপাণ্ডব ক্লাব । পটলা এমনই এক ছেলে যার সুখে থাকতে ভূতে কিলোয়। সবসময় কোনো না কোনো ঝামেলায়, গণ্ডগোলে সে জড়িয়ে পড়বেই। আর সেই সব ঝামেলা-ঝঞ্ঝাটের ব্যাপারের মধ্যে ঘটে নানা মজাদার কাণ্ডকারখানা। তবে পটলা অ্যান্ড কোং কোনো ব্যাপারেই পিছু হঠার পাত্র নয় । তারাও ঝাঁপিয়ে পড়ে। ফেলুদা, ঘনাদা, টেনিদা, পিনডিদার মতো পটলাও তো তোমাদের খুব প্রিয় চরিত্র। সেই পটলার নানা কাণ্ডকারখানা নিয়ে বহুদিন ধরেই লিখছেন সাহিত্যিক শক্তিপদ রাজগুরু। পটলার সেই সমস্ত অভিযানগুলোকে দু’মলাটে বন্দি করে তোমাদের জন্য সাজিয়ে দেওয়া হল । সেগুলো পড়ে তোমরা খুব মজা পাবে। আর হ্যাঁ, পটলা যেমন নানা মজাদার কাণ্ডমাণ্ড করে, সে কিন্তু অনেক ভালো কাজও করে। তোমরা যদি এমন কোনো কাজ করতে পারো, দেখো তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের এই বই যদি ভালো লাগে, আমাদেরও ভালো লাগবে। আর কথা নয়, চলো এবার আমরা সকলে বেরিয়ে পড়ি পটলার সঙ্গে। 

প্রকাশকের নিবেদন 

বাংলা সাহিত্যে নানা লেখকের কলমে বেশ কিছু চরিত্র অবিস্মরণীয় হয়ে আছে। কিশোর সাহিত্যও তার ব্যতিক্রম নয়। ফেলুদা, টেনিদা, পিড়িদা, বগলামামা, বড়োমামা—এইরকম বহু চরিত্র সাহিত্যিকদের কলমে বর্ণময় এবং জনপ্রিয়। এইরকমই এক চরিত্র, বলা যায় মজাদার চরিত্র পটলা। কিশোর পটলা তার বন্ধু-বান্ধবদের নিয়ে বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়ে। ঘটে মজাদার বেশকিছু কাণ্ডকারখানা। তার মধ্য দিয়েও তারা বিভিন্ন রকম সামাজিক ভালো কাজও করে থাকে। প্রথিতযশা সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর কলমে পটলা এমনই এক জনপ্রিয় চরিত্র। পটলাকে নিয়ে লেখকের কাহিনির সংখ্যা পঞ্চাশ ছুঁই-ছুঁই। পটলার কাণ্ডকারখানাগুলো একত্রে দুই মলাটে বন্দি করে পাঠকদের কাছে নিবেদন করলাম। শুধু কিশোর বয়সিদেরই নয়, বড়োদেরও এই সংকলন প্রিয় হবে এই আশা । 

সুধাংশু শেখর দে

.

আমার প্রিয়
কিশোর পাঠক-পাঠিকাদের

.

সুখে থাকতে ভূতে কিল মারে বলে বাংলায় একটা প্রবাদ আছে। মানে, সংসারে বেশ কিছু মানুষ আছে তারা সুখে শান্তিতে থাকতে চায় না। যেভাবেই হোক কোনো একটা অশান্তিকর ব্যাপারে জড়িয়ে পড়বেই। কথাটা আমাদের বন্ধু পটলা সম্বন্ধে বিশেষভাবে বলা চলে। সে নিজে তো অশান্তিতে জড়াবেই, আর সেই সঙ্গে পঞ্চপাণ্ডব ক্লাবের আমাদের বাকি চারজনকেও জড়াবে। …

Book Content

পটলা সমগ্র ১
পটলার বনভ্রমণ
কলা প্রতিযোগিতা ও পটলা
হোঁৎকার দেবসেবা
পটলার অদৃশ্য বন্ধু
শ্ৰী কামড় বাবা
হোঁৎকাদার সেবাব্রত
বরযাত্রী হোঁৎকা
পটলার কারসাজি
পটলার ভোটরঙ্গ
অদৃশ্য বন্ধু
পটলার নাট্যচর্চা
পটলার নাট্যচর্চা
হোঁৎকার কোঁৎকা
ললিত চ্যালেঞ্জ শিল্ড
নসুমামার কেরামতি
পটলার পক্ষীপ্রেম
কেষ্টমামার কীর্তি
মুখোশ
সুন্দরবনের শয়তান
পটলা সমগ্র ২
পটলার বসন্তোৎসব
পটলার ম্যাজিক
দীপক রাগ ও ফটিকচন্দর
পটলার সুমতি
পটলার সঙ্গীত সাধনা
পটলার দেবদর্শন
পটলাকে নিয়ে প্রবলেম
লক্ষ্যভেদ
হোঁৎকার বুদ্ধি
কুষ্মাণ্ড মাহাত্ম্য
পটলার ভবিষ্যৎ
পটলার জলসা
ইটের বদলে পাটকেল
পটলা ও রামছাগল
পিকনিক
পটলার বৃক্ষরোপণ উৎসব
পটলার ভ্রমণ
পটলার ইন্দ্রজাল
পটলার আইডিয়া
পটলার অগ্নিপরীক্ষা
লঙ্কাদহন পালা
পরিক্রমা - শক্তিপদ রাজগুরু

পরিক্রমা – শক্তিপদ রাজগুরু

মেঘে ঢাকা তারা - শক্তিপদ রাজগুরু

মেঘে ঢাকা তারা – শক্তিপদ রাজগুরু

শক্তিপদ রাজগুরু সাহিত্যের সেরা গল্প

শক্তিপদ রাজগুরু সাহিত্যের সেরা গল্প

তিল থেকে তাল - শক্তিপদ রাজগুরু

তিল থেকে তাল – শক্তিপদ রাজগুরু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.