• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহাপ্লাবন – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » অনির্বাণ বন্দ্যোপাধ্যায় » মহাপ্লাবন – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
মহাপ্লাবন - অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
লেখক: অনির্বাণ বন্দ্যোপাধ্যায়বইয়ের ধরন: অসম্পূর্ণ বই

মহাপ্লাবন – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

উৎসর্গ : যাঁরা সত্যের হাত স্পর্শ করেছে

মুখবন্ধ (মহাপ্লাবন)

লঘু-গুরু মিলিয়ে মোট দশটি পৃথক বিষয় নিয়ে এই মহাপ্লাবন’ প্রবন্ধ সংকলনটি সাজানো হয়েছে। যাঁরা আমার লেখার সঙ্গে পূর্ব থেকেই পরিচিত তাঁদের নতুন করে কিছু বলার নেই। যাঁরা পরিচিত নন, তাঁদের বলব প্রবন্ধগুলির বক্তব্য বৈচিত্র্যপূর্ণ, ঋজু, দৃঢ় ও তথ্যনির্ভর। কিন্তু ভারাক্রান্ত নয়। বিষয়বস্তু অনেকক্ষেত্রে সামান্য কঠিন মনে হলেও আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় স্বচ্ছ ও সরল। তাই যে-কোনো পাঠকই বিষয়ের গভীরে ঢুকে পড়তে পারবেন। ডান বা বামপন্থায় নয়, প্রতিটি প্রবন্ধই যুক্তিনির্ভর ও তথ্যনির্ভর সত্য। হয়তো নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দেবে আপনাদের। বহু অবহেলিত ইতিহাস, বহু বিতর্কিত মিথ ও বহু অনালোচিত সত্যের উপর আলোকপাত করা হয়েছে প্রতিটি প্রবন্ধে। বিশ্লেষণ ও খণ্ডনের মধ্য দিয়ে সত্যকে সামনে টেনে আনা হয়েছে।

বিভিন্ন পত্রপত্রিকায় লেখাগুলি প্রকাশের পর আমার প্রিয় পাঠকপাঠিকারা উপর্যুপরি তাগাদা দিয়ে আসছিল, যাতে আমি প্রবন্ধগুলি একই মলাটের মধ্যে এনে একটি সংকলন প্রকাশ করি। সময়ের অভাবে হয়ে উঠছিল না। অবশেষে বহু মননশীল পাঠকের আবদার ও অনুরোধে সাড়া দিয়ে এই বই প্রকাশ।

পরিশেষে যাঁরা আমার পাশে সবসময় থেকেছেন, লেখার জন্য বিষয় নির্বাচনে সাহায্য করে দিয়েছেন, প্রয়োজনীয় তথ্য প্রেরণ করেছেন এবং প্রয়োজনীয় বইপত্র দিয়ে সাহায্য করেছেন, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই। কৃতজ্ঞতা তাঁর প্রতিও, যিনি আমাকে সবসময় প্রেরণা জুগিয়েছেন– কবি দেবযানী দত্ত। আমি বিশ্বাস করি ‘মহাপ্লাবন’ বইটি পাঠকসমাজে সমাদৃত হবে।

অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

.

সূচিপত্র

সংস্কৃত সাহিত্য : হিন্দুধর্মের প্রাণভোমরা

মহাপ্লাবনের সত্য-মিথ্যা

মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান

দেবতা এবং মানুষের পদবির ইতিহাস

সংস্কৃতের জন্ম এবং বিলুপ্তির পথ

গঙ্গা একটি নদীর নাম

বিবাহ : অবাধ যৌনাচারের বৈধ ছাড়পত্র

সুরা সমাচার

দুর্গা দুর্গতিনাশিনী নয়

অজাচার : সেকাল-একাল

লিঙ্গপুরাণ - অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

লিঙ্গপুরাণ – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

শিখণ্ডী খণ্ড - অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

শিখণ্ডী খণ্ড – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

গণিকা-দর্শন - অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

গণিকা-দর্শন – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

ভারতে ইসলাম ভারতীয় মুসলিম (অখন্ড / প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড একত্রে) – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

ভারতে ইসলাম ভারতীয় মুসলিম – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.