মন্দকথা – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
মন্দকথা – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
দীপ প্রকাশন
MANDAKATHA
by Nrisinhaprasad Bhaduri
প্রথম প্রকাশ বইমেলা ২০১৮
প্রথম দীপ সংস্করণ এপ্রিল ২০২৩
প্রচ্ছদ কৃষ্ণেন্দু চাকি
প্রকাশক শংকর মণ্ডল
২০৯এ, বিধান সরণি, কলকাতা ৭০০ ০০৬
মুদ্রক কল্পনা অফসেট প্রাইভেট লিমিটেড, কলকাতা ৭০০ ০১৫
.
আমাদের ধারাবাহিক
ঋষভকে
প্রাককথন
একান্তে বসলেই আমাদের মনের মধ্যে হিজিবিজি ভাবাবেগ জাগে। তখন এক ফাঁকে বুকের মধ্যে এসে জোটে জন্মান্তরের ক্রোধ, লোভ, ঘৃণা, মাৎসর্য। আর তখনই মানুষ সত্য কথা বলে— নিজের সম্বন্ধেও, পরের সম্বন্ধেও। তখন মুখোশ থাকে না, থাকে না ভদ্রতার আবরণ। যা দেখে খারাপ লাগে, সেটা সরাসরি বলে ফেলতে লজ্জা পাই না এই সময়।
একেবারেই সতর্ক হয়ে এই লেখাগুলো লিখিনি। বিশেষ করে সেই প্রাজ্ঞ প্রাবন্ধিকের যে স্বাভাবিক সতর্কতা থাকে— জটিল এবং ততোধিক জটিলতর জীবনের প্রাবন্ধিক সমাধান ঘটানোর, যিনি বিদিত এবং বেদিতব্য বস্তুকে আরও জটিল করে তুলতে পারেন মানুষকে চিন্তামুগ্ধ করার জন্য— সত্যি বলছি, আমার এই লেখাগুলির মধ্যে তার কোনও অবসর নেই। এ আমার একান্তের কথা, নিতান্তই মন্দকথা।
নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
১ মাঘ, ১৪২৪






Leave a Reply