• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাতালঘরের পিশাচ – অনীশ দাস অপু

লাইব্রেরি » অনীশ দাস অপু » পাতালঘরের পিশাচ – অনীশ দাস অপু
পাতালঘরের পিশাচ - অনীশ দাস অপু
লেখক: অনীশ দাস অপুসিরিজ: সেবা হরর সিরিজবইয়ের ধরন: ভৌতিক, হরর, ভূতের বই, সেবা প্রকাশনী

পাতালঘরের পিশাচ – অনীশ দাস অপু

হরর কাহিনী
প্রকাশক – কাজী আনোয়ার হোসেন, সেবা প্রকাশনী
প্রথম প্রকাশ: ২০১৯
প্রচ্ছদ: বিদেশি ছবি অবলম্বনে কোলায় রনবীর আহমেদ বিপ্লব

ALCHORER PISHACH
A Collection of Honor Stone, By Anish Das Anu

.

ভূমিকা

সেবা থেকে আমার সর্বশেষ হরর সঙ্কলন দানব বেরিয়েছিল ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। বইটি পাঠকরা এতটাই পছন্দ করেছিলেন, বইমেলাতে মাত্র ১৭ দিনে দানব-এর প্রথম সংস্করণ শেষ! পরে দানব এবং মধ্যরাতের আতঙ্ক মিলে আমার একটি হরর ভলিউম করা হয়। তবে এরপরে রহস্যপত্রিকায় কিছু হরর গল্প লিখলেও বইয়ের পাণ্ডুলিপি জমা দেয়া হয়নি নানান ঝামেলায়!

আমার বন্ধু এবং সেবার সুলেখক টিংকু ভাই (কাজী শাহনূর হোসেন) সবসময়ই চান আমি যেন সেবায় নিয়মিত লিখি। আমিও চাই। এবং হরর উপন্যাস লিখতে চাই, অনুবাদ করতে চাই। কিন্তু এমন সব উটকো ঝামেলা কাঁধে এসে চাপে, বারবার দেরি হয়ে যায়।

টিংকু ভাই শেষে পরামর্শ দিলেন-উপন্যাস নয়, গল্প সঙ্কলন জমা দিতে। এতে আমার একটু সুবিধেই হলো কারণ রহস্যপত্রিকায় গত কয়েক বছরে বেশ কিছু হরর গল্প জমা হয়েছে, যা আমার কোন সঙ্কলনে ছাপা হয়নি, তাছাড়া আনাচেকানাচে আরও কিছু গল্প ছড়িয়ে ছিটিয়ে ছিল, এগুলো দিয়ে বেশ ভাল একটা হরর সঙ্কলন করা যেতেই পারে!

আমি গল্পগুলো সংগ্রহ শুরু করলাম। কিন্তু টিংকু ভাই . চাইছিলেন বইটি ২০-২২ ফর্মার হোক। শুধু গল্প দিয়ে তাঁর চাহিদা পূরণ করা যাচ্ছিল না। তাই এতে শেষের দিকে একটি অতিপ্রাকৃত উপন্যাসিকাও ঢুকে গেল! বইটিতে বিশ্বখ্যাত অনেক লেখকের গল্প রয়েছে। এঁদের মধ্যে রয়েছেন ব্রাম স্টোকার, এম. আর. জেমস, গী দ্য মোপাসাঁ, আর. এল. স্টাইন, জে. বি. স্ট্যাম্পার প্রমুখ। কয়েকজন নতুন হরর লেখকের গল্প অবলম্বনেও আমি এ বইতে কিছু গল্প লিখেছি যা পাঠকদের খুবই ভাল লাগবে বলে আশা করছি।

পাতালঘরের পিশাচ নামে সেবা থেকে আমার হরর গল্প সঙ্কলন বেরুচ্ছে বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। পাঠক মহলে দারুণ সাড়া পেয়েছি। পাঠকদের এ সাড়া আমাকে সঙ্কলনটি তৈরিতে আরও বেশি উৎসাহী করে তোলে।

বইটিতে উনিশটি হরর গল্প আছে। ভূত-প্রেত-পিশাচ এবং ভ্যাম্পায়ারের গল্প। কিছু গল্প পড়ে গায়ে রীতিমত কাঁটা দেয়, কয়েকটি গল্প শরীরে জাগায় শিহরণ, আবার কোন কোনটি ভীতু পাঠকের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট! আশা করি পাঠক ভয় এবং মজা দুটোই পাবেন এ সঙ্কলন থেকে।

ফেসবুকে আমি আরও একটি স্ট্যাটাস দিয়েছিলাম। বলেছিলাম সেবায় নিয়মিত লিখছি। আপাতত হরর, পরে অনুবাদে যাব। আমার ভক্তকুল বেজায় খুশি। তাঁদেরকে আর হতাশ করব না। আগামীতে সেবা থেকে আমার তিনটি হরর বই আসবে সাইকিক, অশুভ কুয়াশা এবং বিভীষিকার রাত। দারুণ ভয়ের বই হবে প্রতিটি। কাজেই ভয় পাবার জন্য প্রস্তুত হয়ে যান, প্রিয় পাঠক!

অনীশ দাস অপু

Book Content

পাতালঘরের পিশাচ – অনীশ দাস অপু
প্রতিহিংসা – অনীশ দাস অপু
ভূতের উকিল – অনীশ দাস অপু
লুলু – অনীশ দাস অপু
স্বর্ণকেশিনী – অনীশ দাস অপু
বাঁশি – অনীশ দাস অপু
দুঃস্বপ্ন – অনীশ দাস অপু
রাতের বিভীষিকা – অনীশ দাস অপু
রাক্ষস – অনীশ দাস অপু
কী ভয়ঙ্কর চাউনি! – অনীশ দাস অপু
স্নোম্যান – অনীশ দাস অপু
ডাইনি-বিড়াল – অনীশ দাস অপু
কে তুমি? – অনীশ দাস অপু
বাবা – অনীশ দাস অপু
ফেরা – অনীশ দাস অপু
নাইটগার্ড – অনীশ দাস অপু
আঁধারের শক্তি – অনীশ দাস অপু 3 Topics
Lesson Content
0% Complete 0/3 Steps
আঁধারের শক্তি – ১
আঁধারের শক্তি – ৫
আঁধারের শক্তি – ১০
ভ্যাম্পায়ার – অনীশ দাস অপু
ডাইনি – অনীশ দাস অপু 7 Topics
Lesson Content
0% Complete 0/7 Steps
ডাইনি – ১
ডাইনি – ৫
ডাইনি – ১০
ডাইনি – ১৫
ডাইনি – ২০
ডাইনি – ২৫
ডাইনি – ৩০
হরর 13 – বিশ্বখ্যাত ১৩ লেখকের ১৩টি সেরা হরর গল্প

হরর 13 – বিশ্বখ্যাত ১৩ লেখকের ১৩টি সেরা হরর গল্প

ইলেভেন মিনিটস - পাওলো কোয়েলহো

ইলেভেন মিনিটস – পাওলো কোয়েলহো

সেরা ভূতের গল্প - ব্রাম স্টোকার

সেরা ভূতের গল্প – ব্রাম স্টোকার

দুনিয়া কাঁপানো ভূতের গল্প - অনীশ দাস অপু

দুনিয়া কাঁপানো ভূতের গল্প – অনীশ দাস অপু

Reader Interactions

Comments

  1. CSE-DS-041-Suchana Mukherjee

    December 1, 2025 at 2:12 am

    নীরেন ভাদুড়ী সমগ্র ৩ টা upload করুন তাড়াতাড়ি

    Reply
  2. Sohan

    January 19, 2026 at 10:51 am

    My name is Sohan. This app is very good

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.