• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নতুন বিশ রহস্য – স্যার আর্থার কোনান ডয়েল

লাইব্রেরি » আর্থার কোনান ডয়েল, শিশির চক্রবর্তী » নতুন বিশ রহস্য – স্যার আর্থার কোনান ডয়েল
নতুন বিশ রহস্য - স্যার আর্থার কোনান ডয়েল
লেখক: আর্থার কোনান ডয়েল, শিশির চক্রবর্তীবইয়ের ধরন: অনুবাদ বই

নতুন বিশ রহস্য – স্যার আর্থার কোনান ডয়েল

ভাষান্তর – শিশির চক্রবর্তী
প্রথম প্রকাশ – মার্চ ২০২২
প্রচ্ছদ – অরিজিৎ ঘোষ

NOTUN BISH RAHASYA
20 Mystery Stories by Sir Arthur Conan Doyle
Translated by Sisir Chakraborty

আমার স্বর্গতা মা-কে
যিনি গল্পের বই পড়তে
খুব ভালোবাসতেন—

.

অন্য রূপে আর্থার কোনান ডয়েল

ডিটেকটিভ কাহিনিতে সৃষ্টি অনেক সময়েই স্রষ্টার সঙ্গে আমাদের মনের জায়গা নিয়ে কাড়াকাড়ি করে। আর্থার কোনান ডয়েল ও শার্লক হোমস, আগাথা ক্রিস্টি ও এরক্যুল পোয়ারো, চেস্টারটন ও ফাদার ব্রাউন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও ব্যোমকেশ বক্সী, সত্যজিৎ রায় ও ফেলুদা—এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। কিন্তু শার্লক হোমস-এর ব্যাপক পরিচিতি লেখক কোনান ডয়েলের অস্তিত্বকেও যেন ম্লান করে দিয়েছে। লন্ডনের বেকার স্ট্রিটে শার্লক হোমস (কোনান ডয়েল নয়) মিউজিয়মে গিয়ে দেখেছি, দেশ-বিদেশের বাচ্চারা রক্তমাংসের মানুষ ভেবে শার্লক হোমস-কে এখনও চিঠি লেখে।

অথচ এমনটা হওয়ার কথা ছিল না। পরিণত বয়সে কিছুটা আক্ষেপের সঙ্গেই কোনান ডয়েল বলতেন যে, তাঁর সবচেয়ে প্রিয় লেখাগুলি ঐতিহাসিক গল্প ও উপন্যাস, শার্লক হোমস-কে নিয়ে লেখা ডিটেকটিভ কাহিনি নয়। কোনান ডয়েল বেঁচে ছিলেন একাত্তর বছর (১৮৫৯-১৯৩০)। ১৮৮৭ সালে ‘এ স্টাডি ইন স্কারলেট’ লিখে শার্লক হোমস-কে প্রথম জনসমক্ষে হাজির করেন। বাকিটা ইতিহাস। পাঠকদের নিরন্তর তাগাদায় একের পর এক ডিটেকটিভ গল্প লিখে যেতে হয় কোনান ডয়েলকে। এমনকি আর শার্লক হোমস-কে নিয়ে গল্প লিখবেন না মনস্থ করে একটি গল্পে হোমস-এর মৃত্যু ঘটিয়ে নিশ্চিন্ত হন। কিন্তু পাঠকদের দাবিতে হোমস-কে বাঁচিয়ে তুলে আরও ডিটেকটিভ গল্প লিখতে হয় কোনান ডয়েলকে। এরই মধ্যে ১৮৯১ সালে তিনি লেখেন তাঁর প্রথম ঐতিহাসিক উপন্যাস।

আসলে ডিগ্রিধারী ডাক্তার হলেও কোনান ডয়েলের আগ্রহ ও নেশা ছিল বিভিন্ন বিষয়ে। তিনি ছিলেন একাধারে ডাক্তার, পরলোকতত্ত্ববিদ, দুঃসাহসিক অভিযানে উৎসাহী এক পর্যটক, তিমি-শিকারি, যুদ্ধকালীন সাংবাদিক, ইতিহাস প্রেমিক, সমাজ সংস্কারক, ক্রীড়াবিদ। এই বহুবিধ বিচিত্র বিষয়ে তাঁর আগ্রহ প্রতিফলিত তাঁর নানাধারার লেখায়। লিখেছেন কল্পবিজ্ঞানের কাহিনিও। তাঁর সৃষ্ট চরিত্র প্রোফেসর চ্যালেঞ্জার। এসব ছাড়াও কোনান ডয়েল-এর একটি গল্প সংকলন আছে—যার ছিয়াত্তরটি গল্প বৈচিত্র্যে বিস্ময়কর। যুদ্ধ, অলৌকিক ঘটনা, জলদস্যু, মুষ্টিযুদ্ধ, চিকিৎসাশাস্ত্র, রহস্য—এইরকম সব বিষয়ের ওপর লেখা গল্পগুলি।

অ-শার্লকীয় কোনান ডয়েলের প্রতি আমার অনুরাগের প্রতিফলন এই সংকলনের কুড়িটি অনূদিত গল্পে। গল্পগুলি ‘কিশোর ভারতী’ ও অন্যান্য পত্রিকায় নানা সময়ে প্রকাশিত হয়েছে। উদ্দেশ্য একটাই, কোনান ডয়েলের বিচিত্র সাহিত্যসৃষ্টির সঙ্গে আজকের কিশোর-কিশোরীদের পরিচয় করিয়ে দেওয়া।

‘কিশোর ভারতী’-র সম্পাদক আমার অনুজপ্রতিম শ্রীত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং আমার স্কুলের বন্ধু প্রয়াত সাহিত্যিক অনীশ দেব (যার সাহিত্যচর্চার বৈচিত্র্য ও ব্যাপ্তি অনেকটা কোনান ডয়েলের মতো)-এর উৎসাহে এই বইয়ের বেশিরভাগ গল্প অনুবাদ করেছিলাম। এই সমগ্র প্রয়াসের জন্য যেটুকু কৃতিত্ব তার ন্যায্য দাবিদার ত্রিদিব ও অনীশ। আর অনুবাদে যেটুকু দুর্বলতা বা অসম্পূর্ণতা তার দায় সম্পূর্ণভাবে আমারই।

শিশির চক্রবর্তী
কলকাতা
৯ জানুয়ারি ২০২২

Book Content

লট নম্বর ২৪৯ – আর্থার কোনান ডয়েল
রহস্যময় সিন্দুক – আর্থার কোনান ডয়েল
পোলস্টার জাহাজের ক্যাপ্টেন – আর্থার কোনান ডয়েল
সারাগোসা যুদ্ধে ব্রিগেডিয়ার – আর্থার কোনান ডয়েল
ব্রিগেডিয়ার জেরার ও আঁধারপুরী – আর্থার কোনান ডয়েল
রহস্যে ঘেরা লড়াই – আর্থার কোনান ডয়েল
অজানা প্রতিদ্বন্দ্বী – আর্থার কোনান ডয়েল
অতিথি – আর্থার কোনান ডয়েল
জলদস্যু – আর্থার কোনান ডয়েল
রাহাজানি – আর্থার কোনান ডয়েল
বন্ধ ঘরের রহস্য – আর্থার কোনান ডয়েল
কালো প্রাসাদের মালিক – আর্থার কোনান ডয়েল
নিরুদ্দেশ ট্রেন – আর্থার কোনান ডয়েল
ক্যাভিয়ারের জার – আর্থার কোনান ডয়েল
সেই হাতটা – আর্থার কোনান ডয়েল
প্রতিশোধ – আর্থার কোনান ডয়েল
মুষ্টিযুদ্ধ – আর্থার কোনান ডয়েল
দেবতার আংটি – আর্থার কোনান ডয়েল
অন্তর্ধান – আর্থার কোনান ডয়েল
ঘটনাটি – আর্থার কোনান ডয়েল

The Sign of the Four – Arthur Conan Doyle

Through the Magic Door – Arthur Conan Doyle

The Valley of Fear – Arthur Conan Doyle

When the World Screamed – Arthur Conan Doyle

Reader Interactions

Comments

  1. Fahim

    December 30, 2025 at 5:40 am

    Good

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.