• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধুন্ধুমার – তমোঘ্ন নস্কর

লাইব্রেরি » তমোঘ্ন নস্কর » ধুন্ধুমার – তমোঘ্ন নস্কর
ধুন্ধুমার - তমোঘ্ন নস্কর
লেখক: তমোঘ্ন নস্করবইয়ের ধরন: থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

ধুন্ধুমার – তমোঘ্ন নস্কর

ধুন্ধুমার – এক পৌরাণিক গাথার ফ্যান্টাসী বিনির্মাণ
তমোঘ্ন নস্কর

DHUNDHUMAR by  Tamoghna Naskar
প্রথম প্রকাশ – ডিসেম্বর ২০২০
প্রচ্ছদ ও অলংকরণ – সৌজন্য

.

মা সরস্বতী সহায়

কৃতজ্ঞতা স্বীকার- আমার বাড়ির মানুষজন যাদের ছাড়া আমার অস্তিত্ব নেই। আমার লেখার শুরু যাদের হাত ধরে সেই ঋজু গাঙ্গুলী ও অভীক মুখার্জী মহাশয়। পঞ্চম বৈদিক গ্রুপের আলোচনা। মনীশ মুখোপাধ্যায় দা, নীলাদ্রী, কৌশিক, চিরঞ্জীত, বিকাশ, দীপঙ্কর, সুমনা, জয়দীপ, চয়ন আর অবশ্যই সেই পাঠকদের যারা গত বছর এক অচেনা লেখকের প্রথম বইটি হাতে নিয়ে তাকে উৎসাহিত করেছিলেন। ভ্রাতৃপ্রতিম জয়জিত দুটি ফ্যান-ড্রইং এঁকেছে। ওর কাছেও আমি কৃতজ্ঞ।

.

ভূমিকা

ভূমিকা সেই অর্থে কিছুই নেই। আমি এমন এক সময়ে জন্মেছি যে শক্তিমান, বি.আর চোপড়ার মহাভারত থেকে হালফিলের স্টারপ্লাসের মহাভারত, বাহুবলী সব দেখার সুযোগ পেয়েছি। হবিট, নারনিয়া থেকে গোল্ডেন কম্পাস, রাশিয়ান মিথলজিক্যাল ফ্যান্টাসী সিরিজ থেকে বিভিন্ন ওয়েব সিরিজগুলো দেখার সুযোগ পেয়েছি। ভাবনাগুলো মাথায় নিয়ে নাড়াচাড়া করেছি দিনরাত।

বহুদিন ধরেই ইচ্ছা ছিল আলগা পুরাণ আধারিত একটি ফ্যান্টাসী সিরিজ লিখব। কিন্তু সাহস করে উঠতে পারিনি। সেই কাজের জন্য দরকার প্রচুর ইলাসট্রেশন। পড়াশোনা এবং কল্পনার যোগ্য সঙ্গত। ধন্যবাদ দীপ্তাংশু বাবুকে উনি প্লট শুনে আস্থা রেখেছিলেন।

সাম্প্রতিক কালে কিছু কাজের সুবাদে বেদ,পুরাণ, জীবনী কোষ পড়ার সুযোগ হয়েছিল। সেখান থেকেই আহরণ করি প্লট। ছকা হয় ধুন্ধুমারের প্রথম পর্ব।

শম্ভু, নিশুম্ভ , মহিষাসুরকে তো সবাই চেনেন কিন্তু ধুন্ধু কে? আর ধুন্ধুমার-ই বা কে? পুরানো কথায় কথায় সত্যি- কল্পনায় মিশিয়ে গল্প বলতে চেয়েছি।

যেমন বললাম আমি গল্প বলতে চেয়েছি। অ্যাকশন, অ্যাডভেঞ্চারে ভরা আমাদের নিজস্ব একটা ফ্যান্টাসী আখ্যান। যার চরিত্ররা কিছুটা পৌরাণিক, কিছুটা মনগড়া। গল্পটাও কিছু বাস্তবের সুতো বাকিটা কল্পনার গিঁট দিয়ে দিয়ে জোড়া। আপনাদের ভালোলাগাই আমার প্রাপ্তি, আমার পাথেয়। পাঠ শুভ হোক।

তমোঘ্ন নস্কর
বারুইপুর, কলকাতা

Book Content

ধুন্ধুমার – প্রথম দিকের কথা
ধুন্ধুমার – অধ্যায় ১
ধুন্ধুমার – অধ্যায় ২
ধুন্ধুমার – অধ্যায় ৩ 8 Topics
Lesson Content
0% Complete 0/8 Steps
শক্তির জাগরণ
অন্ধকের পরিকল্পনা
পারিজাত মন্দির পথে
ধুন্ধু জাগানোর বৃত্তান্ত
পুস্কর ভাউ-এর তথ্য
প্রথম পাতার পর। যুদ্ধের কথা
পঞ্চাশ বছর পরের কথা
অনিকেতের ছেলেবেলা

Reader Interactions

Comments

  1. Sayandeep Das

    December 2, 2025 at 1:37 am

    Please upload প্রাণনাথ হই ও তুমি by প্রীতম বসু

    Reply
  2. Sayandeep Das

    December 2, 2025 at 1:44 am

    Please upload যুগ সম্ভাবিনী by সৌরভ মুখোপাধ্যায়

    Reply
  3. raajibb

    December 2, 2025 at 4:01 pm

    এই writer এর দধিচি,বিশোহরি,দেও বইগুলি দিলে ভালো হয়।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.